BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

মহাবিচার দিবসের পাঁচটি প্রশ্ন: উত্তর দিতে পারব তো নাকি?

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:১২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:১২

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

নতুন পয়গাম: প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, কল্পনা করুন! এমন একটি দিনের কথা, যেদিন পৃথিবীর সব কিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আকাশ ফেটে যাবে, সূর্য মাথার কাছে নেমে আসবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। মানুষ নগ্ন, অনাহারী, আতঙ্কিত অবস্থায় দাঁড়াবে। বাবা-মায়েরা তাদের নিজের সন্তানকে চিনবে না, স্বামী-স্ত্রী একে অপরের দিকে ফিরেও তাকাবে না। সেই দিন প্রত্যেক মানুষ চিৎকার করে বলবে, “আমার প্রাণ! আমার প্রাণ!” কিন্তু হে মানুষ! সেই দিনে কারো পালানোর জায়গা থাকবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে একে একে প্রশ্ন আসবে। আর রাসূল (সা.) আমাদেরকে জানিয়েছেন: পাঁচটি প্রশ্ন ছাড়া সেদিন কেউ এক পা-ও এগোতে পারবে না।

আরও পড়ুন:

১) জীবন কোথায় কীভাবে কাটালে? হে মানুষ! তুমি ৫০ / ৬০ / ৭০ বছর বেঁচে ছিলে। কিন্তু এই দীর্ঘ জীবনটা কোথায় গেল? কীভাবে কাটালে সেই জীবন? তুমি কি আল্লাহর ইবাদতে কাটালে? নাকি দুনিয়ার রঙিন চোখ ধাঁধানো খেল-তামাশা, গুনাহ, আড্ডা, মস্তি, মোবাইল আসক্তিতে নষ্ট করলে?
ভেবে দেখো! প্রতিটি নিঃশ্বাস হল হীরার চেয়েও দামী। কিন্তু আমরা তা অমূল্য মনে করি না। আজ যদি তোমাকে এক কোটি টাকা দেওয়া হয়, আর বলি তোমার জীবন থেকে মাত্র এক মিনিট সময় কিনব, তুমি কি বিক্রি করতে পারবে? তোমার জন্য নির্ধারিত সময় অনকে হস্তান্তর করতে বা উপহার দিতে পারবে? মোটেই না! কিন্তু বাস্তবে আমরা প্রতিদিন কোটি টাকার সমান সময় হেলাফেলায় নষ্ট করে দিচ্ছি।

আরও পড়ুন:

২) যৌবন কোথায় অতিবাহিত করলে?
হে যুবক! আল্লাহ তোমাকে দিয়েছেন শক্তি, সাহস, উচ্ছ্বাস, চিন্তা – এসব মূল্যবান নিয়ামত কোথায় ব্যয় করলে? মসজিদে? নাকি রাতভর মোবাইল গেম, ফেসবুক, টিকটক, হারাম সম্পর্কে? আজকের যুবকরা ভাবে, আরো কিছুদিন পর থেকে নামায পড়ব। কিন্তু মনে রেখো! কবর তোমার জন্য অপেক্ষা করবে না। যৌবনের প্রতিটি মুহূর্ত কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন:

৩) অর্থ কোথা থেকে কীভাবে উপার্জন করলে?
মানুষের বড় গর্ব, “আমার অনেক টাকা আছে।” কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, এই টাকা কোথা থেকে এল? হালাল পরিশ্রম, ঘাম ঝরিয়ে? নাকি সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, হারাম পন্থার মধ্য দিয়ে? ভাই সকল! যদি হারাম টাকা দিয়ে তোমার সংসার চলে, তোমার সন্তান বড় হয়, তার শরীরের প্রতিটি কোষ জাহান্নামের জ্বালানি হবে। তখন তুমি কাঁদলেও বলবে “হায় হায়!” কিন্তু তখন চোখের পানি ফেলে কোনো লাভ হবে না।

আরও পড়ুন:

৪) টাকা কোথায় খরচ করলে?
আজকের মানুষ ফূর্তি, আমোদ, আহ্লাদ, বিলাসিতার পেছনে হাজার হাজার টাকা ফুৎকারে উড়িয়ে দেয়, কিন্তু যাকাতের সময় গুনে গুনে হিসাব করে। একটা টাকাও যেন বেশি না চলে যায়। সে ভাবে, অনেক কষ্টে উপার্জন করা মাথার গাম পায়ে ফেলে রোজগার করা তার টাকা। সুতরাং টাকার ব্যাপারে সে খুব কদর করে। নতুন মোবাইল কিনতে লাখ টাকা খরচ করি, গানি বাড়ি করতে অগুণতি টাকা দেদার খরচ করি, কিচেন-টয়লেটকে মনের মতো বানাতে কতই না ফজুল টাকা খরচ করি। অকারণে নিত্যদিন ফ্লিপকাট, অ্যামাজনে, মেশোয় কত কিছু কেনাকাটা করি। কিন্তু গরীব, দুস্থ, অসহায় ভাইকে একশো টাকা দিতে গেলে হাত কাঁপে। শাড়ি, জামা-কাপড়, ফ্যাশন, পার্টি, বিভিন্ন ডে সেলিব্রেট করতে হাজারো টাকা উড়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার সময় বলি, আমার অত টাকা নেই। রোজ রোজ কত টাকা দেব? টাকা কি গাছে ফলে নাকি? কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন: “আমি তোমাকে অর্থ বা টাকা দিয়েছিলাম, ধন-সম্পদ দিয়েছিলাম, তুমি কোথায় খরচ করলে, কোথায় উড়িয়ে দিলে?”

আরও পড়ুন:

৫) জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলে?
এটাই সবচেয়ে ভয়ংকর প্রশ্ন! তুমি জানলে নামায ফরয, কিন্তু তুমি পড়লে না কেন? তুমি জানলে রিয়া হারাম, কিন্তু তুমি ছাড়লে না কেন? তুমি জানলে কুরআন জীবনবিধান, কিন্তু তুমি কেবল তাকের উপর সাজিয়ে রাখলে কেন? নিজের ভাষায় কুরআনের তরজমা তাফসীর পড়ে জীবনবিধান আল কুরআনের মানে-মতলব বোঝার চেষ্টাই করলে না। কেবল সুর করে দুলে দুলে তিলাওয়াত করে সওয়াব পেতেই ব্যস্ত হয়েছিলে। হে মানুষ! তোমার জ্ঞান তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, “তুমি জানলে, কিন্তু মানলে না কেন?”

আরও পড়ুন:

উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন মহাবিচার দিবসে এই পাঁচটি প্রশ্নের জবাব থেকে কেউ পালাতে পারবে না। তুমি ধনী হও বা গরীব, ডাক্তার হও বা কৃষক, রাজা হও বা সাধারণ মানুষ, তুমি থেমে যাবে আল্লাহর সামনে। এসব প্রশ্নের সহীহ জবাব না দেওয়া পর্যন্ত তোমার এক পাও আগাবে না। আজ যদি তুমি নিজেকে সংশোধন করতে পারো, আত্মশুদ্ধি করতে পারো, তোমার জীবনকে ঠিক পথে পরিচালিত করতে পারো, যৌবনকে সঠিক পথে আনতে পারো, আয়কে হালাল করতে পারো, খরচকে আল্লাহর পথে করতে পারো, আর জ্ঞানকে আমলে রূপ দাও, সব কাজে আল্লাহকে সন্তুষ্ট করতে সচেষ্ট হও, তাওবাহ ইস্তেগফার করে আল্লাহর দিকে আজ থেকেই যদি রুজু হতে চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিন তোমার মুখ উজ্জ্বল হবে।

আরও পড়ুন:

কিন্তু যদি এখনও যদি গাফিলতি করো, সব জেনেবুঝেও আল্লাহর বিধি বিধানকে অমান্য করো, তাহলে সেই দিন তোমার বুক কাঁপবে, চোখ অশ্রু ঝরাবে, তুমি চিৎকার করে বলবে,
“হায়! যদি আমি আমার জীবনের হিসাবের জন্য কিছু (নেক আমল) পাঠিয়ে রাখতাম!” (সূরা ফজর: ২৪)। তাই আসুন, এখন থেকেই প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করি: আমার জীবন কেমন চলছে? আমার যৌবন কিসে যাচ্ছে? আমার রোজগার হালাল তো? আমার খরচ আল্লাহর রাস্তায় দ্বীনের খিদমতের কাজে লাগছে তো? আমি যতটুকু জানি, সেই মতো আমল করছি তো? আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের দিন এই প্রশ্নগুলোর সহজ জবাব দেওয়ার তাওফিক দিন।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder