BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে ভণ্ডামির মুখোশ নয়, চাই আপসহীন মুখ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২১

ড. আজিজুল বিশ্বাস

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা আজ আর বিচ্ছিন্ন কোনো রাজ্য-নির্দিষ্ট ঘটনা নয়; এটি আসলে উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত এক বৃহত্তর সাম্প্রদায়িক রাজনৈতিক পরীক্ষাগারের অংশ। বিজেপি-আরএসএস যে দীর্ঘমেয়াদি কৌশলের মাধ্যমে সংখ্যালঘু ভোট ভাঙা, বিভাজিত করা এবং মূলস্রোতের রাজনীতি থেকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, তার ছাপ স্পষ্ট বিহার, আসাম, তেলেঙ্গানার হায়দরাবাদ এবং পশ্চিমবঙ্গের মালদা-মুর্শিদাবাদ অঞ্চলে। এই বাস্তবতাকে অস্বীকার করে যারা নিজেদের সংখ্যালঘু মুসলমানের একমাত্র প্রহরী বলে দাবি করছে, তারা হয় রাজনৈতিকভাবে অন্ধ, নয়ত ইচ্ছাকৃতভাবে এই বৃহত্তর খেলায় অংশীদার।
বিহার তার সবচেয়ে সাম্প্রতিক ও স্পষ্ট উদাহরণ। মুসলিম জনসংখ্যা যেখানে বহু আসনে নির্ণায়ক, সেখানে আসাদউদ্দীন ওয়েইসির ‘মিম’-এর উপস্থিতি বিজেপি-বিরোধী ভোটকে টুকরো টুকরো করে দিয়েছে। ‘মিম’ সেখানে সরকার গঠন করেনি, এমনকি বিরোধী শক্তির কেন্দ্রীয় স্তম্ভও হতে পারেনি; কিন্তু বিজেপির পক্ষে জয়ের অঙ্ক সহজ করে দিয়েছে। বিহারের নির্বাচনী ফলাফলে এটা আর অনুমানের বিষয় নয়, পরিসংখ্যানগত সত্য। মুসলিম ভোট বিভাজনের ফলে যে আসনগুলোতে বিজেপি হারতে পারত, সেখানেই তারা জয় নিশ্চিত করেছে। এই ‘বিহার মডেল’ আজ পশ্চিমবঙ্গেও পরীক্ষিত হতে চাইছে — মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে।
আসামে এই প্রক্রিয়া আরও নগ্ন ও রাষ্ট্রীয় শক্তির মদতে ঘটেছে। এনআরসি, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব প্রশ্ন — সবকিছুর মধ্য দিয়ে মুসলমানদের প্রথমে সন্দেহভাজন, পরে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হয়েছে। সেখানে কোনো শক্তিশালী মুসলিমপন্থী দল ক্ষমতার সমীকরণ বদলাতে পারেনি। বরং বিচ্ছিন্ন পরিচয়ভিত্তিক রাজনীতি মুসলমানদের আরও কোণঠাসা করেছে। আসাম আমাদের শেখায়, আলাদা মুসলিম রাজনীতি বিজেপিকে আটকায় না; বরং তাদের দমননীতিকে বৈধতা দেয়।
হায়দরাবাদে মিম-এর শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও বাস্তবতা হল, সেই রাজনীতি তেলেঙ্গানার বাইরে ছড়িয়ে পড়লেই তার চরিত্র বদলে যায়। হায়দরাবাদে মিম একটি আঞ্চলিক শক্তি হিসেবে কিছু সামাজিক সুরক্ষা দিতে পেরেছে ঠিকই, কিন্তু সর্বভারতীয় পরিসরে তারা বারবার বিজেপির জন্য ভোটকাটা ফ্যাক্টরে পরিণত হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, বিহার — সব জায়গাতেই ফল এক। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পশ্চিমবঙ্গে একই পথ হাঁটা মানে ইতিহাস থেকে কিছুই না শেখা।
পশ্চিমবঙ্গের মালদা-মুর্শিদাবাদ এই মুহূর্তে বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষাক্ষেত্র। এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক ক্ষমতা ও ভোটব্যাঙ্ক রাজনীতি, অন্যদিকে কংগ্রেসের ক্ষয়িষ্ণু উপস্থিতি, তার উপর মিম, আইএসএফ বা সম্ভাব্য নতুন মুসলিমপন্থী দলের আগমন — এই বিভাজনের সুযোগেই বিজেপি ‘হিন্দু সংহতি’র রাজনীতি খেলতে চাইছে। সাম্প্রতিক বছরগুলিতে সামশেরগঞ্জ, ধুলিয়ান, ফরাক্কা, মোথাবাড়ির ঘটনা দেখিয়েছে, কীভাবে সামান্য উত্তেজনাকে বড় সাম্প্রদায়িক মেরুকরণে পরিণত করা যায়। এই প্রেক্ষিতে মুসলিম ভোটের সামান্য বিভাজনও বিজেপির জন্য আশীর্বাদ।
এই জায়গাতেই হুমায়ূন কবীরের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হুমায়ূন ইতিমধ্যেই প্রমাণ করেছেন, তিনি মুসলিম আবেগকে তীব্র ভাষায় প্রকাশ করতে পারেন এবং মিডিয়ার নজর কাড়তে জানেন। কিন্তু প্রশ্ন হল, এই ভাষা ও সম্ভাব্য নতুন রাজনৈতিক দল মুসলিম সমাজকে কী দেবে? প্রতিনিধিত্ব বাড়াবে, নাকি ভোট ভাগ করবে? যদি তাঁর রাজনৈতিক প্রকল্পের কেন্দ্রবিন্দু হয় আলাদা মুসলিম মঞ্চ তৈরি করা, তবে তা বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির কৌশলের মধ্যেই পড়ে যাবে। ইতিহাস সাক্ষী — এই পথের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।
এই পুরো সংকটের আরেকটি দিক হল তথাকথিত ধর্মনিরপেক্ষ মূলধারার দলগুলির ভণ্ডামি। তারা মুসলিম ভোট চায়, কিন্তু মুসলিম নেতৃত্ব চায় না। বিজেপির ভয়ে তারা ক্রমশ ডানদিকে সরে যাচ্ছে, সংখ্যালঘু প্রশ্নে নীরবতা পালন করছে, এমনকি মুসলিম অধ্যুষিত আসনেও ‘জেতার সম্ভাবনা’ দেখিয়ে সংখ্যাগুরু প্রার্থী দাঁড় করাচ্ছে। ফলে মুসলিম সমাজ দ্বিগুণ ক্ষতিগ্রস্ত — একদিকে বিজেপির প্রকাশ্য বিদ্বেষ, অন্যদিকে ধর্মনিরপেক্ষতার নামে রাজনৈতিক বর্জন।
এই অবস্থায় মুসলিম সমাজ যদি প্রতিক্রিয়াশীল পরিচয়ভিত্তিক রাজনীতির দিকে ঝোঁকে, তবে তা হবে বিজেপির জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পরিস্থিতি। বিজেপি চায় মুসলমানরা আলাদা থাকুক, বিচ্ছিন্ন থাকুক, নিজেদের মধ্যে লড়াই করুক। মিম, আইএসএফ বা সম্ভাব্য নতুন দল যদি এই বিচ্ছিন্নতাকে রাজনৈতিক কৌশল বানায়, তবে তারা চাক বা না-চাক, বিজেপির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশে পরিণত হবে।
বাস্তবসম্মত দিশা একটাই। বিজেপিকে হারাতে হলে ভোটের ঐক্য অপরিহার্য। মুসলিমপন্থী দলগুলির কাজ নির্বাচনে দাঁড়িয়ে ভোট কাটা নয়, বরং সাংবিধানিক প্রশ্নে চাপ তৈরি করা, মূলধারার দলগুলিকে আনুপাতিক হারে সংখ্যালঘু প্রতিনিধিত্ব দিতে বাধ্য করা। মূলস্রোতের দলগুলিকে বুঝতে হবে, মুসলিম ভোট আর মুসলিম নেতৃত্বকে আলাদা করা যাবে না। আর মুসলিম সমাজকে বুঝতে হবে — আবেগী স্লোগান নয়, ফলাফলই শেষ কথা।
পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর লড়াই কোনো ধর্মীয় সংঘর্ষ নয়; এটি গণতন্ত্র বনাম সাম্প্রদায়িক রাজনীতির লড়াই। সেখানে মুসলিম ইস্যু কেন্দ্রীয়, কিন্তু একমাত্র নয়। যে রাজনীতি বিজেপির পথ প্রশস্ত করে, সে রাজনীতি যতই ধর্মের নাম নিক, ততটাই বিপজ্জনক। আজ যদি এই সত্য বলা না যায়, তবে আগামীকাল বিজেপির উত্থানের জন্য আর কাউকে দোষ দেওয়ার নৈতিক অধিকার থাকবে না। (মতামত লেখকের নিজস্ব)।

আরও পড়ুন:

(লেখক: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন এবং অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের কার্যকরী সভাপতি: পশ্চিমবঙ্গ)

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder