BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

এসআইআর এবং অতঃপর

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৫

ভোটার তালিকায় বি‍‌শেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তীব্রতর হচ্ছে। যদিও এ প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্য স্তরের নেতা-মন্ত্রীদের অতিরিক্ত বাচালতার প্রয়োজন ছিল না। ভোটার তালিকায় সংশোধন অর্থাৎ নতুন ভোটারদের নাম তোলা এবং মৃত ও ভুয়ো ভোটারদের নাম ছেঁটে ফেলা নির্বাচন কমিশনের ধারাবাহিক কাজ। একটি নিরপেক্ষ এবং সরকারি নিয়ন্ত্রণমুক্ত সাংবিধানিক স্বাধীন সংস্থা হিসাবে নির্বাচন কমিশন একাজ করে থাকে। এখানে সরকার এবং শাসক দলের মাতব্বরির কোনও জায়গা নেই। রাজনৈতিক দল এবং রাজ্য সরকারগুলির দায়িত্ব কমিশনকে সর্বতোভাবে সাহায্য করা, যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়।
তাছাড়া এসআইআর-ও নতুন কিছু নয়। দু’দশক আগে বামফ্রন্ট সরকারের আমলে এসআইআর হয়েছিল। বিহারেও হয়েছিল। কিন্তু কোথায় এমন রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হয়নি। কমিশন তাদের পদ্ধতি মেনে সে কাজ সম্পন্ন করেছে। কিন্তু এবার কেন্দ্রীয় শাসক দল বিজেপি এবং সমস্ত রাজ্যের শাসক ও বিপক্ষ দলগুলি যেভাবে ময়দানে নেমে হট্টগোল করছে, একে অন্যের বিরুদ্ধে আক্রমণ পালটা আক্রমণ করছে, তাতে তাদের উদ্দেশ্য বা অভিসন্ধি নিয়ে সন্দেহ সংশয় দানা বাঁধছে।

আরও পড়ুন:

Special Intensive Revision | Election Commission of India announces SIR for  12 states and union territories, to begin on 28 October 2025 dgtl -  Anandabazar

কাজটা নির্বাচন কমিশনের। তাতে মোদী-শাহ কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের তো এত কথা বলার প্রয়োজন নেই। আমিত শাহ এবং অন্যরা এমনভাবে কথা বলছেন, যেন নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহী সংস্থা। সরকারই কমিশনের নীতি ও কর্মপন্থা ঠিক করে দিচ্ছে। কমিশন একান্ত অনুগত হয়ে মন্ত্রী তথা সরকারের হুকুম তামিল করছে মাত্র। অবশ্য এটা ঠিক যে, নির্বাচন কমিশনার নিয়োগের আইন সংশোধন করে সরকারের অনুগত ও বাধ্য ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা করেছে মোদী সরকার। ফলে তাদের দ্বারা নিযুক্ত কমিশনাররা মোদী-শাহদের পছন্দের বা ঘনিষ্ঠ লোক বটে। এঁরা সরকারের মর্জি মাফিক কাজ করলে অবাক হবার কিছু নেই। বস্তুত তেমনটাই ঘটছে। এসআইআর নিয়ে কমিশন যত কথা বলছে, তার কয়েক গুণ বেশি বলছে নেতা-মন্ত্রীরা। যেন ১.২০ কেআটি নাম বাদ দেবেন শুভেন্দু অধিকারী। যেন কমিশনের ঠিকাদারি নিয়েছে সরকার। বিজেপি’র রাজনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখে সরকারের পরিকল্পনা অনুযায়ী যে, এসআইআর হচ্ছে, সে নিয়ে দ্বিমত নেই। গতকালই কমিশন এর বিস্তারিত নির্ঘণ্ট সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন:

বিজেপি’র রাজনীতির প্রধান অস্ত্র হল ধর্মীয় মেরুকরণ ও বিভাজন। জাতপাত ও ধর্মীয় বাটয়ারা যত তীব্র করা যাবে, ততই বিজেপি’র লাভ। তাদের লক্ষ্য সকল হিন্দুকে জোটবদ্ধ করে ভোটে মেরুকরণ একশ শতাংশ সুনি‍‌শ্চিত করা। এসআইআর-কে তারা একাজে ব্যবহার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এসআইআর মানে তালিকায় যাদের নাম আছে, তাদের প্রত্যেককে নতুন করে নাম তোলার আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই করে মৃত, ভুয়ো, স্থায়ীভাবে স্থানান্তরিতদের বাদ দেওয়া হবে। এভাবে নির্ভুল তালিকা হলে আপত্তি থাকার কথা নয়। কিন্তু সরকারের সুতোয় টানা কাঠের পুতুলের মতো কমিশন যদি শাসক দলের বিপক্ষের ভোটার বা প্রকৃত বৈধ ভোটারদের বাদ দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে আপত্তি অবশ্যই করতে হবে।

আরও পড়ুন:

Is Bengal headed for voter roll revision? A tell-tale sign on the ground -  India Today

লক্ষ্যণীয় যে, কমিশনের এই কাজের সঙ্গে সিএএ, অনুপ্রবেশ, বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি বাক্‌বিতণ্ডার কোনও সম্পর্ক নেই। কমিশনের মাপকাঠি অনুযায়ী যোগ্যরা ভোটার হবেন, অন্যরা বাতিল হবেন — এটাই স্বাভাবিক। কিন্তু একদিকে বিজেপি অন্য দিকে বাকিরা পরস্পরবিরোধী হুঙ্কার দিয়ে এমন এক পরিবেশ তৈরি করতে চাইছে, সকল নাগরিকদের মধ্যে প্রবল আতঙ্ক ও ভীতি তৈরি হয়। এটাই বিভাজনের কৌশল। যাতে নাম বাদ পড়ার ভয়ে সব মানুষ বিভিন্ন দলের দ্বারস্থ হয়, নেতা-মন্ত্রীদের কাছে নতজানু হয়। রোহিঙ্গা, বাংলাদেশি ইত্যাদি জিগির তুলে মূলত মুসলিম, মতুয়া, রাজবংশী, আদিবাসীদের নাম বাদ দেবার চেষ্টা। তাহলেই কেল্লাফতে। ২৬-এর নির্বাচনে এরাজ্যে ড্যাংডেঙিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। আর পায়ে পা দুলিয়ে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ এখনও তুলনামূলক অনেক ভাল মনের, অনেক শুভবুদ্ধি রাখেন। তারা এখনও অধিকাংশই জাতপাতের জঘন্য খেলা মানতে পারে না। তাই শুভেন্দুরা যতই হিন্দুত্বের প্যাস্টরবয় হতে লাফালাফি করুন না কেন, বাঙালির চিঁড়ে অত সহজে ভেজাতে পারবেন না। আম বাঙালি শান্তিপ্রিয়, সংহতি সম্প্রীতি, সদ্ভাব বাঙালির রক্তে, অস্থি-মজ্জায়, সহজাত প্রবৃত্তিতে। এখানে কে বা কারা দেশ কি গাদ্দার, সেটা সবাই কমবেশি জানে বা চিনে গেছে। তাই এ রাজ্যে দেশ কো গাদ্দারও কো গুলি মারো শালে কো – নেহি চলেগা। অর্থাৎ আপনারা যা ভাবছেন, এমনটা আদৌ হইবেক‍ না। নৈব নৈব চ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder