BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

মসজিদ, মাদ্রাসা, গোরস্থান: ১-নং খতিয়ান প্রসঙ্গে কিছু কথা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৪৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৪৫

তায়েদুল ইসলাম

আরও পড়ুন:

কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ প্রচার হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সরকার দখল করে নিচ্ছে। নতুন সংশোধিত ওয়াকফ আইন-২০২৫ রাজ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এই বিষয়ে কোন কিছু সামাজিক মাধ্যমে লিখলে বা কারও লেখা শেয়ার করলে সাইবার ক্রাইম পুলিশ থানার পক্ষ থেকে কাউকে ফোন করে এ কাজ করতে নিষেধ করছে। কাউকে ডেকে পোস্ট ডিলিট করতে বলছে। কারও বিরুদ্ধে এফআইআর করে নোটিশ পাঠাচ্ছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মানিক ফকির। পুলিশ নিজেও তাদের নিজস্ব পেজ থেকে প্রচার করছে, এ সব গুজব বলে।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি দপ্তরের নাম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এই দপ্তরের একটি নিজস্ব ওয়েবসাইট আছে। তার নাম ‘বাংলার ভূমি’। অর্থাৎ ‘বাংলার ভূমি’ হল রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ। এই অ্যাপ থেকেই জানা যাচ্ছে যে কোন মৌজার বা ব্লকের বা জেলার ১-নং খতিয়ানে থাকা জমির সম্পর্কে বিস্তারিত বিবরণ। দাগ-খতিয়ান নং, জমির পরিমাণ, জমির মালিকের নাম এবং প্রকৃতি। ১-নং খতিয়ানে অনেক রকমের জমি থাকতে পারে। যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, দরগাহ, রাস্তা, পুকুর, খাল-বিল, বাড়ি, অফিস ইত্যাদি।

আরও পড়ুন:

১-নং খতিয়ান মানে হল, সেই জমির মালিক সরকার। জেলায় সরকারের পক্ষে জেলা শাসক। এই জমি সরকার যে কোন সময় যে কোন কাজে অধিগ্রহণ বা ব্যবহার করতে পারে। এই জমি যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ইত্যাদি হয় তাহলে যে কোন সময় অধিগ্রহণ করতে পারে। বিক্রি করতে পারে।

আরও পড়ুন:

খতিয়ান নং পরিবর্তন মানে হল জমির মালিকানা পরিবর্তন। খতিয়ান নং অর্থাৎ মালিকানা পরিবর্তন করতে হলে স্থানীয় বিএলও নোটিশ দিয়ে উভয় পক্ষকে ডাকবেন এবং উভয়ের কথা, কাগজপত্র দেখে পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন। ১-নং খতিয়ানে আনার বিষয় হলে এক পক্ষ হয় পাবলিক বা কোন সংস্থা এবং অন্য পক্ষ হয় সরকারের পক্ষে বিএলআরও। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান-এর ক্ষেত্রে এক পক্ষ হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কমিটি। আর এসব ওয়াকফ সম্পত্তি হলে ওয়াকফ বোর্ডের পক্ষে মুতাওয়াল্লি কমিটি।

আরও পড়ুন:

‘বাংলার ভূমি’ অ্যাপে ১-নং খতিয়ানে অনেক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে। কয়েকটি কমিটির লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অর্থাৎ এ কাজটি করা হয়েছে গোপনে বা বেআইনি ভাবে। ‘বাংলার ভূমি’ যেহেতু সরকারি অ্যাপ, সেহেতু এই গোপন বা বেআইনি কাজটি সরকার নিজেই করেছে। যতদূর জানা গেছে, বিশেষ করে কবরস্থানের খতিয়ান নং পরিবর্তন করে ১-নং খতিয়ান করার কাজ শুরু করেছিল সিপিআইএম তাদের শাসনামলের শেষ দিকে। বর্তমানে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের খতিয়ান নং-১, তাদের খতিয়ান নং পূর্বে কত ছিল এবং কত দিন আগে তা পরিবর্তন করা হয়েছে, তা জানা গেলে বোঝা যাবে, বাম আমলে কত মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের খতিয়ান পরিবর্তন করে
১-নং করা হয়েছে। তৃণমূল আমলে কত হয়েছে এবং নতুন আইন চালু হওয়ার পর কত মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের খতিয়ান পরিবর্তন করে ১-নং খতিয়ান করা হয়েছে। অনেকেই বলছেন, যদি নতুন আইন চালু হওয়ার পর ১-নং খতিয়ান করা হয়, তা হলে বুঝতে হবে, সরকার নতুন আইন অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেড়ে নিচ্ছে।

আরও পড়ুন:

এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে জানা যাবে, কখন কোন আইনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি ১-নং খতিয়ান করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটিগুলো দলিল, রেকর্ড থেকে জানতে পারবেন আগের খতিয়ান নং কত ছিল। কিন্তু কতদিন আগে পরিবর্তন করা হয়েছে, তা জানতে পারবেন না। ‘বাংলার ভূমি’ অ্যাপ থেকেও জানা যাচ্ছে না। কারণ, ১-নং খতিয়ান-ভুক্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দাগ নং ধরে আরএস রেকর্ড দেখতে চাইলে ‘বাংলার ভূমি’ দেখাচ্ছে ‘নট ফাউন্ড’। তার মানে এই দাঁড়ায় যে, ১-নং খতিয়ান-ভুক্ত জমির আরএস তথ্য সরকার লুকিয়ে রেখেছে বা গোপন করে রাখছে। এখান থেকেই মানুষ আতঙ্কিত হচ্ছেন যে, সরকার নতুন আইন অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেড়ে নেওয়ার কাজ শুরু করেছে।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী যাই বলুন, আমাদের রাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকার ইউনিয়ন বা কেন্দ্র সরকারের আইন বাস্তবায়ন করতে বাধ্য। বড়জোর কিছু দিন দেরি করতে পারে। টালবাহানা করতে পারে। ‘করব না, করব না’ বলে বিরোধিতা বিরোধিতা খেলা করতে পারে। কিন্তু দিনের শেষে বাস্তবায়ন করে। ওয়াকফ আইন বাস্তবায়নের ক্ষেত্রেও তা-ই হবে। রাজ্যে ইউনিয়ন সরকারের পোর্টাল চালু আছে। আগামী বিধানসভা নির্বাচনের পর হয়ত তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। জেলা শাসকদের মাধ্যমেই তা করবে। জেলা শাসকরা প্রাথমিক প্রস্তুতির কাজ সেরে রাখছেন। সেই প্রাথমিক প্রস্তুতির কাজটাই হল ছোটখাট ত্রুটিপূর্ণ সম্পত্তিগুলোকে কাগজে-কলমে অধিগ্রহণ করে রাখা। এরপর সময় সুযোগ ও প্রয়োজন অনুযায়ী কেড়ে নেবে। রাজ্য সরকারের পক্ষে সাফাই গাওয়া কেউ কেউ বলার চেষ্টা করছেন, নতুন ওয়াকফ আইন তৈরি হওয়ার পর কোন ওয়াকফ সম্পত্তির খতিয়ান নং পরিবর্তন করা হয়নি। যা হয়েছে তা অনেক আগেই হয়েছে। অতএব এখানে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই। এখন কথা হচ্ছে, যে আমলেই হোক, ওয়াকফ সম্পত্তিকে ১-নং খতিয়ানে নিয়ে আসাটাই তো বেআইনি। তাই সবার আগে সেটার সংশোধন করতে হবে। সেটা বর্তমান রাজ্য সরকারেরই দায়িত্ব। কিন্তু সরকার সেটা করছে না। বরং কেন্দ্র সরকারকে আগ বাড়িয়ে সাহায্য করছে। গত দু-তিন মাসের মধ্যে ১-নং খতিয়ানের সংখ্যা বেড়ে যাওয়া এবং রাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইটে আরএস রেকর্ড সংক্রান্ত তথ্য ‘নট ফাউন্ড’ করে রাখাই তার প্রমাণ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder