BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

কালজয়ী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোসের রসায়ন গবেষণা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২২

শামীম হক মণ্ডল

আরও পড়ুন:

বোসনের স্রষ্টা সত্যেন্দ্রনাথ। তাঁর আবিষ্কৃত বোস-আইনস্টাইন পরিসংখ্যানের কথা বিশ্বময় ছড়িয়ে আছে। কিন্ত রসায়নে তাঁর অবদানের কথা ক’জন আর জানেন? বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আবিষ্কৃত (১৯২৪) বোসনের শতবর্ষ উদযাপন চলছে বছরভর। তাঁর পরিসংখ্যানের কথা, বোস-আইনস্টাইন ঘনীভবন, ভর প্রদানকারী ‘হিগস বোসন’-এর নেপথ্যে তাঁর ভূমিকা বিশ্বজুড়ে পদার্থবিদ্যার শিক্ষার্থীদের জানা। কিন্ত তাঁর রসায়ন গবেষণার কথা খুব অল্প লোকই জানেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কৌতূহল ছিল অপরিসীম। তত্ত্বীয় পদার্থবিদ্যার প্রথম সারির গবেষক হয়েও পরীক্ষামূলক পদার্থবিদ্যা, কেলাস বিদ্যা, জৈব রসায়ন সবই ছিল তাঁর আগ্রহের বিষয়।

আরও পড়ুন:

বোস তাঁর যুগান্তকারী গবেষণা প্রকাশের পর বিলেত যান। জার্মানিতে থাকাকালীন বিশিষ্ট রসায়নবিদ হার্মান মার্কের ল্যাবরেটরি বা পরীক্ষাগার পরিদর্শন করেন তিনি। সেই থেকে পরীক্ষামূলক রসায়নে কাজ করার একটা ঝোঁক তার মধ্যে তৈরি হয়। দেশে ফিরে আবার যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। সেসময় তাঁর আলাপ হয় রসায়নের অধ্যাপক সুশীলচন্দ্র বিশ্বাসের সঙ্গে। তাঁর সঙ্গে রসায়নে কিছু কাজ করেন সত্যেন্দ্রনাথ বসু, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে জার্মানির এক খ্যাতনামা রসায়ন পত্রিকায়। এর দু-বছর পর বেরিলিয়ামের বর্ণালী সংক্রান্ত একটি কাজ প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বোস এক অত্যাধুনিক গবেষণাগার তৈরী করেন, যেখানে একটি এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার আনেন, যাতে করে তত্ত্বীয় বিজ্ঞানের পাশাপশি পরীক্ষামূলক বিজ্ঞানের কাজও করা যায়। সেখানেই তিনি প্রথম জৈব রসায়নের কাজ শুরু করেন। সালফোনামাইড যৌগ বিষয়ক তাঁর কাজ সেই সময় বেশ সাড়া ফেলেছিল। পি.কে. দত্ত নামে তাঁর এক ছাত্র ঢাকায় থাকাকালে তাঁর কাছে জৈব রসায়নের ওপর কাজ করে ডক্টরেট ডিগ্রি পান। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি খয়রা অধ্যাপকের পদ গ্রহণ করেন। তাঁর আসার আগে বিধুভূষণ বাবু এক্স-রশ্মি নিয়ে কাজ করার জন্য একটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার তৈরি করেছিলেন, সত্যেন বোস সেখানেই সক্রিয় জৈব যৌগ সংশ্লেষের কাজ শুরু করেন। যদুগোপাল দত্ত নামে আর এক ছাত্র তাঁর সঙ্গে কাজে যোগ দেন এবং এমেটিন সংশ্লেষ করেন, যেটি সাধারণত অ্যান্টি-প্রোটোজোয়াল ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। প্রাণবন্ধু দত্ত ও তাঁর তত্ত্বাবধানে বেশ কিছু জটিল জৈব যৌগ সংশ্লেষ সম্পর্কিত কাজ করেন। তিনি কুইনিন তৈরির চেষ্টাও করেছিলেন, যাতে এই অভাগা দেশে ওষুধের অভাব কিছুটা দূর করা যায়।

আরও পড়ুন:

সালফোনামাইডের রাসায়নিক গঠন:
ক্লেমেন্স উইঙ্কলার নামক এক জার্মান রসায়নবিদ আর্গাইরোডাইট নামক একটি খনিজ থেকে রূপা ও গন্ধকের সঙ্গে নতুন এক মৌল আবিষ্কার করেন। উইঙ্কলার নিজের দেশের সঙ্গে মিলিয়ে তার নাম রাখেন জার্মেনিয়াম। এই জার্মেনিয়ামের পলিক্রিস্টাল ব্যবহার করে বিশ্বে প্রথম যেই ট্রানজিস্টর তৈরি হল, তখন থেকেই বাণিজ্য মহলে এর গুরুত্ব বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর চাহিদা আরো বাড়ে। দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ সত্যেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাবলম্বী হতে গেলে অদূর ভবিষ্যতে এদেশেও জার্মেনিয়ামের দরকার পড়বে। কিন্তু ভারতে তা মেলা ভার।

আরও পড়ুন:

পরিশেষে বন্ধু পুলিন বিহারী সরকারকে সঙ্গে নিয়ে নেপাল থেকে স্ফালেরাইট নিয়ে আসেন। শুধু তাই নয়, সেই আকরিক থেকে জার্মেনিয়ামের নিষ্কাশন কীভাবে করা যায়, সে বিষয়ে কয়েকটি মৌলিক গবেষণাপত্র লেখেন। পদার্থবিদদের, সাধারণত ভৌত রসায়নের প্রতি বেশি আগ্রহ থাকে, কিন্ত সত্যেন্দ্রনাথ ছিলেন তার উল্টো। তিনি পরীক্ষামূলক রসায়নের কাজ হাতে-কলমে করতে ভালবাসতেন, বিশেষত জৈব রসায়ন। সাধারণত অনুমান করা হয়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে তার বিশেষ যোগাযোগ থাকায় ও তাঁর বাবার রাসায়নিকের কারবার, তাঁকে রসায়ন শাস্ত্রে আগ্রহী করে তুলেছিল।

আরও পড়ুন:

একদিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ল্যাবরেটরির সামনে এক ছাত্রের সঙ্গে দেখা সত্যেন্দ্রনাথের। ছাত্রটি বেশ চিন্তিত- অনেক দিন ধরে একটা পরীক্ষা করেই যাচ্ছেন, কিন্ত আশানুরূপ ফল মেলে না। সত্যেন্দ্রনাথ বললেন, যা এই পরীক্ষাগুলো কর, তাহলে ফল পাবি, আর কাজের পদ্ধতিটা তোর গাইডকে দেখাস।’ অবিশ্বাস্য! এবার ফলাফল ঠিক ঠাক এসেছে। ছাত্র চললেন তাঁর মাষ্টারমশায়ের কাছে। ঘটনাক্রমে তাঁর মাষ্টারমশাই ছিলেন সত্যেন্দ্রনাথের বন্ধু জ্ঞানচন্দ্র ঘোষ, প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী, আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠাতা নির্দেশক। আর ছাত্রটি ছিলেন প্রতুল চন্দ্র রক্ষিত। যারা কেমিস্ট্রি বা রসায়নশাস্ত্রে অনার্স পড়েছেন, তাঁদের চেনা লাগবে নামটা। কারণ পি.সি. রক্ষিতের লেখা ‘ফিজিক্যাল কেমিস্ট্রি’ বইখানি কেমিস্ট্রি অনার্সের জন্য অনবদ্য ও অপরিহার্য।
তাঁর জীবনের এক অপূরণীয় বিস্ময়কর ঘটনা হল, বিশ্ববন্দিত কিংবদন্তী পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কেন্দ্র সরকারের কাছে অনুদান চেয়ে জীবনের শেষ চিঠি লিখছিলেন, যার বিষয়বস্তু ছিল, হিলিয়াম গ্যাস প্রকল্প। কিন্ত সেই চিঠি লেখা শেষ করার আগেই, উনি চলে গেলেন। সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন ১ জানুয়ারি ১৮৯৪ এবং প্রয়াণ ৪ ফেব্রুয়ারি ১৯৭৪।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder