BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

পারমাণবিক প্রতিযোগিতা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:৩৮ | আপডেট: ২ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:৩৮
স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব এক ভয়াবহ পারমাণবিক অস্থিরতার মুখে দাঁড়িয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিদ্যমান একমাত্র কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (New START)-এর মেয়াদ ৫ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। রাশিয়া এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সাড়া না দিয়ে বরং নতুন ও উন্নত চুক্তির পক্ষে মত দিয়েছেন।
testing of atomic bomb over ocean with mushroom clouds - red destroy

নব্বইয়ের দশকে স্নায়ুযুদ্ধের অবসানের পর এই প্রথম আমেরিকা ও রাশিয়ার মধ্যে লাগামহীন পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে টিকে থাকা একমাত্র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক সপ্তাহও বাকি নেই। শেষ মুহূর্তে কোনো নাটকীয় পটপরিবর্তন না সমঝোতা না হলে বিশ্ব এক নতুন অস্থিরতার মুখে পড়বে।
৫ ফেব্রুয়ারি ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এটি কার্যকর না থাকলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিদ ব্রেজনেভ এই চুক্তি সই করেছিলেন। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন, পরবর্তী করণীয় ঠিক করার জন্য বর্তমান চুক্তির শর্তগুলোই আরও এক বছর বহাল রাখা হোক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক জবাব দেননি। চলতি মাসেই ট্রাম্প মন্তব্য করেন, মেয়াদ শেষ হলে হোক, বরং একে আরও উন্নত কোনো চুক্তি দিয়ে প্রতিস্থাপন করা উচিত।
মার্কিন রাজনীতিকদের একাংশ মনে করেন, পুতিনের প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান করা উচিত। এতে ওয়াশিংটন নিজের অস্ত্রভান্ডার বাড়ানোর সুযোগ পাবে, যা চীনের দ্রুত বাড়তে থাকা পারমাণবিক সক্ষমতা মোকাবিলায় সহায়ক হবে। ট্রাম্প অবশ্য রাশিয়া ও চীন — উভয় দেশের সঙ্গেই পারমাণবিক নিরস্ত্রীকরণে আগ্রহ দেখিয়েছেন। তবে বেইজিং সাফ জানিয়েছে, আমেরিকা ও রাশিয়ার অস্ত্রভান্ডার তাদের চেয়ে বহুগুণ বড়, তাদের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনায় বসা অযৌক্তিক।
স্নায়ুযুদ্ধের সেই অন্ধকার দিনগুলোতে যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একে অপরকে ‘ধ্বংস’ করার হুমকি দিত, তখন থেকেই দুই পক্ষ অস্ত্র সীমাবদ্ধকরণ চুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করে আসছে। এর মূল উদ্দেশ্য ছিল কোনো মারাত্মক ভুল বোঝাবুঝি বা অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো অস্ত্র প্রতিযোগিতা এড়ানো।
লন্ডনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ‘রুসি’র গবেষক দরিয়া দোলজিকোভা বলেন, এই চুক্তিগুলো কেবল ক্ষেপণাস্ত্র বা ওয়ারহেডের সংখ্যার সীমাবদ্ধতা নয়; বরং দুই পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি করে। এটি একে অপরের উদ্বেগ এবং লক্ষ্য বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সোভিয়েত ও রাশিয়ার সাবেক অস্ত্র আলোচক নিকোলাই সকভ মনে করেন, কোনো নতুন চুক্তি না থাকলে প্রতিটা দেশই প্রতিপক্ষের অস্ত্র উৎপাদন ও মোতায়েন নিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে কাজ করতে বাধ্য হবে। তিনি বলেন, এটি একটি চক্রাকার প্রক্রিয়া। আর নিয়ন্ত্রণহীন অস্ত্র প্রতিযোগিতা পরিস্থিতিকে ভয়াবহভাবে অস্থিতিশীল করে তোলে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে রাশিয়া ও আমেরিকা বারবার স্নায়ুযুদ্ধ আমলের চুক্তিগুলো হালনাগাদ করেছে। সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট-২০১০ সালে বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিতে প্রতিটি দেশের জন্য মোতায়েনকৃত কৌশলগত ওয়ারহেডের সংখ্যা ১৫৫০ এবং তা বহনে ক্ষেপণাস্ত্র বা বোমারু বিমান ৭০০-তে সীমাবদ্ধ রাখা হয়েছে।
তবে এই চুক্তি প্রতিস্থাপন করা এখন অনেক বড় চ্যালেঞ্জ। রাশিয়া ইতিমধ্যেই ‘বুরভেস্টনিক’ ক্রুজ মিসাইল বা ‘পসেইডন’ টর্পেডোর মতো নতুন কিছু ব্যবস্থা তৈরি করেছে, যা বর্তমান চুক্তির কাঠামোর বাইরে। অন্যদিকে ট্রাম্প ঘোষণা করেছেন, মহাকাশভিত্তিক ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথা, যাকে মস্কো কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে।
একই সময়ে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগনের ধারণা, ২০৩০ সালের মধ্যে বেইজিংয়ের হাতে হাজারের বেশি ওয়ারহেড থাকবে। ২০২৩ সালের একটি দ্বিপাক্ষিক কংগ্রেসনাল কমিশন সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র এখন একক নয়; বরং রাশিয়া ও চীন দুই পারমাণবিক শক্তির কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন।
পুতিনের প্রস্তাব মেনে নেওয়া উচিত কি না, তা নিয়ে ওয়াশিংটনের নীতিনির্ধারকদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। সাবেক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা ও নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের পল ডিন মনে করেন, একটি ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং সংকটের মুহূর্তে ভুল বোঝাবুঝির ঝুঁকি কমাতে ট্রাম্পের উচিত ইতিবাচক পদক্ষেপ নেওয়া।
কংগ্রেসনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৪ সালের মধ্যে পারমাণবিক শক্তি আধুনিকায়ন ও পরিচালনার জন্য মার্কিন করদাতাদের প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লক্ষ কোটি ডলার গুনতে হবে। ডেমোক্র্যাট সিনেটর এড মার্কেট বলেন, ‘আমেরিকা যদি চুক্তির সীমা লঙ্ঘন করে ওয়ারহেড বাড়ায়, তবে রাশিয়াও তা-ই করবে। আর চীন এটাকে তাদের অস্ত্রভান্ডার বাড়ানোর নতুন অজুহাত হিসেবে ব্যবহার করবে।’ তাঁর মতে, ট্রাম্প এমন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন, যা জেতা সম্ভব নয় এবং এতে নিরাপত্তা বিঘ্নিত হবে। সব মিলিয়ে বলা যায় চলমান বিশ্ব নতুন করে পরমাণু প্রতিযোগিতায় এগোচ্ছে, যার পরিণতি মারাত্মক ভয়াবহ হতে পারে। ভিয়েতনাম, হিরোশিমা, নাগাসাকির ক্ষয়ক্ষতির মিলিত পরিমাণকে ছাপিয়ে যাবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder