গাজা: ২০২৫
অশোক অধিকারী
আমার রক্ত মিশেছে এই মাটিতে
আমি কি তাকে ছেড়ে যেতে পারি-
এসো,এক জায়গায় গোল হয়ে বসি;
প্রিয় শিশুর জন্যে শুধু প্রার্থনা নয়- অঙ্গীকার।
শহিদত্ব থেকে এক মুঠো মাটি তুলে
সারা গায়ে মেখেছি-যেন মেহেদির গন্ধ এই শরীরে।
একদিন এই মাটিতে শিশু গাছ জন্মাবে
সে বড় হয়ে বলবে : ‘চিনতে পারছ। গায়ের জরুল
কাটা দাগ আর আঙুলের আংটি।’
একদিন শহিদত্বে ওদের তরাস আসবে; সেদিন
এই জন্মভূমি আমার আর আমাদের সবার হবে।

আরও পড়ুন








