BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, রাত ৮:৫৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫, রাত ৮:৫৯

প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি

আরও পড়ুন:

ভুটান পাহাড় থেকে নামা ঢল এবং টানা ভারী বর্ষণে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার মিলিয়ে ডুয়ার্সের বিশাল অংশ এখন জলের তলায়। গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, বিন্নাগুড়ি ও গয়েরকটা অঞ্চলে।

আরও পড়ুন:

রাতভর বৃষ্টিতে ধূপগুড়ি মহকুমার প্রায় ৩০টি গ্রাম প্লাবিত। জলমগ্ন রেড ব্যাংক, বামনডাঙ্গা ও লঙ্কাপাড়া চা-বাগান। প্রায় পাঁচ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন, বহু পরিবার বাধ্য হয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। নদীর স্রোতে ভেসে গেছে চাষের জমি, টোটো, মোটরবাইক, এমনকি গবাদিপশুও। বানারহাট শহরের রাস্তায় জমেছে কোমর সমান জল, ফলে জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল প্রায় বন্ধ।

আরও পড়ুন:

প্রবল বৃষ্টিতে নাগরাকাটার বামনডাঙ্গা চা-বাগানে উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ বাহিনী। তীব্র স্রোতের কারণে সেখানে পৌঁছনোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বহু জায়গায় সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ধূপগুড়ির চিন্তামণি, কুর্শামারি, পাটকিদহ, জাকইকোনা ও গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের অধীনে থাকা একাধিক গ্রাম নদীর জলে ভেসে গেছে।

আরও পড়ুন:

অন্যদিকে, ভুটানের পাহাড়ি ঢল থেকে সৃষ্ট ডায়না নদীতে বাঁধ ভেঙে গিয়েছে প্রায় দেড়শো মিটার অংশ। সংরক্ষিত বনাঞ্চলের লাগোয়া এই বাঁধ নদীর জলে তলিয়ে যাওয়ায় বন দপ্তরের নজরদারি রাস্তা সম্পূর্ণ ভেসে গেছে। ফলে বনাঞ্চলের বন্যপ্রাণ সংরক্ষণ ও টহল কার্যত বন্ধ। বন দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ভাঙন রোধে অস্থায়ী মেরামতির কাজ শুরু করেছেন।

আরও পড়ুন:

আবার, ভুটানের বৃষ্টির জল আংরাভাষা নদীর মাধ্যমে গয়েরকটা ও বানারহাট অঞ্চলে প্রবেশ করে প্লাবিত করেছে জ্যোতির্ময় কলোনি, শান্তিনগর ও কাশিয়াঝোরা এলাকা। শতাধিক পরিবার জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ বা খাবার পৌঁছায়নি। ঘরে ঢুকে পড়েছে নদীর জল— রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত সবই জলে ডুবে গেছে। অনেকে গাছের তলায় বা উঁচু বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন:

ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচাএসডিপিও পুষ্পা দোলমা লেপচা সরাসরি উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছেন। বানারহাটে তৃণমূল কর্মীরা ট্রাক্টর ও নৌকা দিয়ে জলবন্দী মানুষদের উদ্ধার করছেন। এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কের আংরাভাষা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ধূপগুড়ি গামী যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:

ধূপগুড়ি ব্লকে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে উদ্ধার হওয়া পরিবারদের জন্য খাবার, শুকনো কাপড়, দুধ ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। পুষ্পা দোলমা লেপচা জানিয়েছেন, “আমরা সর্বত্র নজরদারি রাখছি। নদীর পাড়ের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণশিবির খোলা হবে।”

আরও পড়ুন:

অন্যদিকে, ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকায় ত্রাণশিবির পরিদর্শন করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদাহরণ গুহ। তাঁর সঙ্গে ছিলেন মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। মন্ত্রী আশ্বাস দিয়েছেন— ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার।

আরও পড়ুন:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে নদীগুলির জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করে সব ব্লক অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রেখেছে।

আরও পড়ুন:

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে— পাহাড়ে ধস, সমতলে বন্যা, আর দুর্ভোগের সীমা ছাড়িয়েছে সাধারণ মানুষের জীবনে। উত্তরবঙ্গ এখন কার্যত এক প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder