BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

সম্প্রীতির সংবিধান, ঘৃণার রাজনীতি ও ধর্মনিরপেক্ষতার সংকট

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৬ | আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ৯:৫২
ভারতবর্ষ হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতন্ত্রের নৈতিক ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা, যা কেবল একটি সাংবিধানিক শব্দ নয়; বরং বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির এই দেশকে একসূত্রে বাঁধার ঐতিহাসিক অঙ্গীকার। সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটির অন্তর্ভুক্তি সেই অঙ্গীকারেরই লিখিত রূপ। কিন্তু সাম্প্রতিক এক দশকে, বিশেষত ২০১৪ সালের পর থেকে, ধর্মনিরপেক্ষতার ধারণা ক্রমশ সংকুচিত হয়েছে রাজনৈতিক বক্তৃতা, প্রশাসনিক নীতি এবং সামাজিক আচরণ -- তিন স্তরেই।

পাশারুল আলম: ভারতবর্ষ হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতন্ত্রের নৈতিক ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা, যা কেবল একটি সাংবিধানিক শব্দ নয়; বরং বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির এই দেশকে একসূত্রে বাঁধার ঐতিহাসিক অঙ্গীকার। সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির অন্তর্ভুক্তি সেই অঙ্গীকারেরই লিখিত রূপ। কিন্তু সাম্প্রতিক এক দশকে, বিশেষত ২০১৪ সালের পর থেকে, ধর্মনিরপেক্ষতার ধারণা ক্রমশ সংকুচিত হয়েছে রাজনৈতিক বক্তৃতা, প্রশাসনিক নীতি এবং সামাজিক আচরণ — তিন স্তরেই।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাম্প্রতিক বক্তব্য ‘“মিয়া মুসলমানদের যতটা সম্ভব হয়রানি করুন’ — এই সংকটের এক ভয়াবহ দৃষ্টান্ত। এটি কোনও বিচ্ছিন্ন বা আবেগতাড়িত মন্তব্য নয়; বরং ক্ষমতার শীর্ষে বসে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ, বৈষম্য ও নিপীড়নকে বৈধতা দেওয়ার প্রকাশ্য ঘোষণা। একজন শীর্ষ সাংবিধানিক পদাধিকারীর মুখ থেকে এমন বক্তব্য শুধু ঘৃণামূলক নয়, গণতন্ত্র-বিরোধীও বটে।
‘‘মিয়া’ মুসলমান’ শব্দ অসমে মূলত বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর জন্য ব্যবহৃত হয়। এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ধারাবাহিকতা লক্ষ্য করলে বোঝা যায়, এটি কোনও আকস্মিক উক্তি নয়। ভোটার তালিকার ‘স্পেশাল রিভিশন বা এসআইআর-এর নামে চার থেকে পাঁচ লক্ষ মানুষের নাম বাদ পড়তে পারে — এই ঘোষণা সরাসরি ভোটাধিকার হরণের ইঙ্গিত দেয়। বিজেপি কর্মীদের ফর্ম-৭ ব্যবহার করে অভিযোগ জমা দেওয়ার আহ্বান আসলে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের প্রান্তে ঠেলে দেওয়ার হীন কৌশল। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক বয়কটের প্রকাশ্য আহ্বান — রিকশা ভাড়া কম দেওয়া, শুধুমাত্র ‘মিয়া’দের নোটিশ পাঠানো, যা সামাজিক নিপীড়নের এক বিপজ্জনক রূপ।
এই রাজনীতি কেবল অসমেই সীমাবদ্ধ নয়; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য ও নীতিতেও একই প্রবণতা স্পষ্ট। ‘লাভ জিহাদ’, ‘পলিটিক্যাল ইসলাম’ কিংবা ‘হালাল ষড়যন্ত্র — এই শব্দবন্ধগুলি রাজনৈতিক পরিভাষা হিসেবে ব্যবহার করে মুসলিম সমাজকে পরিকল্পিতভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে। ২০২৫ সালে হালাল সার্টিফিকেশনকে সন্ত্রাসবাদ ও ধর্মান্তরণের অর্থায়নের সঙ্গে যুক্ত করে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কেবল ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়; লক্ষাধিক মুসলিম ব্যবসায়ীর জীবন ও জীবিকার উপর সরাসরি আঘাত।
এই ধরনের বক্তব্য মুসলিমদের কেবল ‘ভিন্ন’ নয়; ‘শত্রু’ হিসেবে উপস্থাপন করে। ২০১৪ সালে যোগীর “একটি হিন্দু মেয়ের বদলে ১০০ মুসলিম মেয়ে” সংক্রান্ত মন্তব্য, বা ২০২০ সালে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা — সবই এক বৃহত্তর বয়ানের অংশ, যেখানে সংখ্যালঘুদের দেশপ্রেম সন্দেহের তালিকায় রাখা হয়।
পরিসংখ্যান এই বাস্তবতাকে আরও নির্মমভাবে তুলে ধরে। ‘ইন্ডিয়া হেট ল্যাব’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতিদিন গড়ে চারটি হেট স্পিচের ঘটনা ঘটছে, যার প্রায় ৯৮ শতাংশই মুসলিমদের লক্ষ্য করে। এই ঘটনাগুলির ৮৮ শতাংশ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে সংঘটিত হয়েছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণের ঘটনাও ২০১৪ থেকে ২০২৪-এর মধ্যে প্রায় ৫৫০ শতাংশ বেড়েছে। শিখ সম্প্রদায়কে ‘খালিস্তানি’’ তকমা দেওয়ার প্রবণতাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে — রাষ্ট্র কি তার নিরপেক্ষতা হারাচ্ছে? যখন শাসক দলের নেতারা প্রকাশ্যে ঘৃণাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেন, তখন তার প্রভাব সমাজের গভীরে পৌঁছে যায়। সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে, অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধার মুখে পড়ে, এবং নাগরিক অধিকার নিয়ে স্থায়ী অনিশ্চয়তায় থাকে। এর ফলে শুধু একটি সম্প্রদায় নয়; গোটা সমাজের গণতান্ত্রিক ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।
সংবিধান আমাদের যে ‘গঙ্গা-যমুনা তেহজিব’ বা সংস্কৃতি’র কথা মনে করিয়ে দেয়, যেখানে সহাবস্থান, সহনশীলতা ও বহুত্ববাদ ভারতের শক্তি, সেই ঐতিহ্য আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়; বরং সব ধর্মের প্রতি সমান সম্মান। এই মৌলিক সত্যটি ভুলে গেলে ভারত তার আত্মাকেই হারাবে।
আজ এই সময়ে আদালত, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী মহল এবং সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘৃণামূলক বক্তব্যকে ‘রাজনৈতিক মতামত’ বলে এড়িয়ে যাওয়া যায় না। সুপ্রিম কোর্টের উচিত সংবিধানের রক্ষক হিসেবে প্রয়োজনে সুয়ো-মোটো হস্তক্ষেপ করা। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে এই বিষোদ্গারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা জরুরি।
প্রশ্ন, শেষ পর্যন্ত আমাদের সবার কাছে, আমরা কেমন ভারত চাই? একটি ভয় ও বিভাজনের ভারত, না কি ন্যায়, সমতা ও ভ্রাতৃত্বের ভারত? উত্তর নির্ভর করবে আমাদের নীরবতার ওপর নয়; আমাদের অবস্থানের ওপর। ধর্মনিরপেক্ষতা রক্ষা করা কোনও একক সম্প্রদায়ের দায়িত্ব নয়; এটি ভারতের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার লড়াই। এই লড়াইয়ে পিছিয়ে পড়লে, ‘সুজলা-সুফলা, শস্য-শ্যামলা’ ভারতের স্বপ্ন ঘৃণার দাবানলে পুড়ে যেতে বেশি সময় লাগবে না।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder