নামের ভিতর বন্দি
মুহাঃ জিয়াউর রহমান
মানুষ আজ নামের ভিতর বন্দি
ধর্ম, বুক পকেটে ভাঁজ করে রাখা একটি পরিচয়পত্র।
ভুল করে ভুল করলেও ধেয়ে আসে
ঘৃণার কোরাস, চড়-থাপ্পড়।
একটি শব্দ ছুঁড়ে দিলে
অন্য শব্দেরা তেড়ে আসে
একজনের আস্থা মাথা উঁচু করলে
অন্য আস্থারা তলোয়ার তোলে।
এত যুদ্ধ, এত বিভাজন !
তবু কেউ প্রশ্ন তোলে না আর
এ-শহরে আলো জ্বলে, আলো নিভে
শুধু ছায়ারা দীর্ঘ হয়, আর মানুষ ছোট হতে থাকে…
আরও পড়ুন








