BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

নিঃসঙ্গ সৌন্দর্যের দ্বীপ ‘রাপা নুই’ প্রকৃতির প্রতি এক অমলিন শিক্ষা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৮

মানোয়ার হোসেন

আরও পড়ুন:

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মাঝে একা দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর দ্বীপ ‘রাপা নুই’, যা সারা পৃথিবীতে ‘ইস্টার আইল্যান্ড’ নামে পরিচিত। দক্ষিণ আমেরিকার চিলি উপকূল থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ দ্বীপগুলির একটি।
১৭২২ সালের ৫ই এপ্রিল এই দ্বীপটির প্রথম সন্ধান পান ডাচ অভিযাত্রী জ্যাকব রগেভিন। সেদিন ছিল ইস্টার সানডে, তাই দ্বীপটির নাম রাখা হয় ইস্টার আইল্যান্ড। স্থানীয় ভাষায় একে বলা হয় ‘রাপা নুই’, যার অর্থ ‘বিশাল দ্বীপ’।
ধারণা করা হয়, পলিনেশিয়া থেকে একদল মানুষ নৌকায় করে আনুমানিক ১২০০ সালের দিকে এখানে এসে বসতি স্থাপন করে। তারা গড়ে তোলে এক অনন্য সংস্কৃতি, যার প্রতীক আজও বেঁচে আছে দ্বীপের বিস্ময়কর পাথরের মূর্তিগুলোর মাধ্যমে।
ইস্টার দ্বীপের সবচেয়ে রহস্যময় নিদর্শন হল ‘মোয়াই’ নামের পাথুরে মূর্তি। সারা দ্বীপে রয়েছে প্রায় এক হাজারেরও বেশি মোয়াই, যেগুলোর গড় উচ্চতা ১৩ ফুট এবং ওজন প্রায় ১৪ টন। এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে আগ্নেয় পাথর দিয়ে।

আরও পড়ুন:

RAPA NUI NATIONAL PARK (2025) All You Need to Know BEFORE You Go (with Photos) - Tripadvisor
সবচেয়ে বড় মূর্তিটির নাম ‘এল গিগান্তে’, যার উচ্চতা প্রায় ৭২ ফুট এবং ওজন ১৪৫ টন। অনেক মূর্তির মাথায় থাকে লাল রঙের টুপি বা মুকুট, যাকে বলা হয় ‘পুকাও’। এটি তৈরি হয়েছিল লাল আগ্নেয় পাথর দিয়ে এবং তা ছিল ক্ষমতা ও মর্যাদার প্রতীক। সবচেয়ে বড় রহস্য হল, এত বিশাল মূর্তিগুলো কীভাবে স্থানান্তর করা হত?
প্রাচীন রাপা নুই জনগোষ্ঠীর কোনো লোহার সরঞ্জাম বা চাকা ছিল না। অনেকেই মনে করতেন, তারা মন্ত্র বা দৈবশক্তি ব্যবহার করত। কিন্তু ২০১২ সালে বিজ্ঞানীরা দড়ির সাহায্যে ৫টন ওজনের একটি মূর্তি ১৮ জন মানুষ মিলে হাঁটার মতো করে সরিয়ে দেখান। এতে প্রমাণ হয়, প্রাচীন যুগের মানুষরা বুদ্ধি ও কৌশল দিয়েই কাজটি করতে পারত।
প্রতিটি মূর্তির চোখে বিশেষ পাথরের খোপ বসানো হত। তখন বিশ্বাস করা হত, চোখ বসানোর পর মূর্তি জীবন্ত হয়ে রক্ষাকর্তা রূপে দ্বীপবাসীর দেখভাল করে। মোয়াই মূর্তিগুলো সাধারণত সমুদ্রের দিকে নয়, বরং গ্রামের দিকে মুখ করে দাঁড়ানো, যেন তারা তাদের মানুষদের পাহারা দিচ্ছে।
রাপা নুই সভ্যতার উত্থানের মতোই পতনও রহস্যময়। গবেষকদের মতে, মূর্তি পরিবহনের জন্য ও কৃষিকাজে অতিরিক্ত বন-জঙ্গল কেটে ফেলা হয়েছিল। ধীরে ধীরে দ্বীপের বনভূমি উজাড় হয়ে যায়, মাটি ক্ষয় হতে থাকে, খাদ্য উৎপাদন কমে যায়।

আরও পড়ুন:

Echoes of Rapa Nui | Earth
ফলস্বরূপ দেখা দেয় খাদ্য সংকট এবং শুরু হয় জাতিগত সংঘর্ষ। অনেকে প্রতিপক্ষের মূর্তি ভেঙে ফেলত রাগে ও প্রতিশোধে। এইভাবে এক সময়ের সমৃদ্ধ সভ্যতা ধ্বংসের পথে এগোয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অনেক মোয়াই মূর্তির শুধু মাথা বাইরে দেখা যায়, কিন্তু তাদের দেহের অংশ মাটির নিচে চাপা পড়ে আছে। খননের পর দেখা যায়, দেহে বিভিন্ন চিহ্ন ও নকশা খোদাই করা আছে। এতে প্রমাণ হয়, মোয়াই মূর্তিগুলো ছিল সম্পূর্ণ দেহবিশিষ্ট শিল্পকর্ম, শুধু মুখ নয়।
ইস্টার আইল্যান্ড আজ আমাদের শেখায়, প্রকৃতির সঙ্গে বৈরিতা ভাল পরিণতি ডেকে আনে না। একসময় যারা প্রকৃতিকে ব্যবহার করে নিজেদের সভ্যতা গড়েছিল, তারাই প্রকৃতির ভারসাম্য নষ্ট করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল। এই ইতিহাস থেকে আমরা শিখি বন উজাড়, দূষণ ও পরিবেশ ধ্বংস একদিন মানবজাতির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে।

আরও পড়ুন:

Rapa Nui, la isla que lleva 14 meses libre de Covid-19
আজ ইস্টার দ্বীপ চিলির অংশ। এখানে প্রায় ৮ হাজার মানুষ বসবাস করেন, যাদের বেশিরভাগই পর্যটন ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। রাপা নুই দ্বীপ এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ বা বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসেন রহস্যময় মূর্তিগুলো দেখতে। বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন মূর্তিগুলোর নির্মাণ কৌশল, উপকরণ ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে।
রাপা নুই বা ইস্টার আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়; এটি এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, যা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচার প্রয়োজনীয়তা। আজও বিশাল মোয়াই মূর্তিগুলো নীরবে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের কণ্ঠে বলছে, প্রকৃতিকে অবহেলা করো না, সে-ই তোমার জীবনের মূল ভিত্তি। রাপা নুই আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির প্রতি শ্রদ্ধা হারালে সভ্যতার অস্তিত্ব টিকবে না।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder