২০০ বছরে রাশিয়ায় রেকর্ড তুষারপাত
রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে যে তুষারপাত হয়েছে, তা দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত বলে জানা গেছে।
নতুন পয়গাম: রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে যে তুষারপাত হয়েছে, তা দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেশ কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত বলে জানা গেছে। প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের শহর মস্কো। রাশিয়ার রাজধানী এই শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ছবিতে ভারী তুষারপাতে মস্কোবাসী উভয় সংকটে পড়েছেন।
মস্কো এলাকাজুড়ে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্ব এবং অনেক ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এছাড়া রাস্তা জুড়ে গাড়ির দীর্ঘ যানজট দেখা গেছে। শহরের কিছু অংশে মানুষের দেখাই পাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন








