BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুর ও হাফিজ শিরাজি: দুই সভ্যতার কাব্যিক সংলাপ কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে কড়া বার্তা সুপ্রতীম সরকারের অমর্ত্য সেন, মহম্মদ শামিরা কি ঘুসপেটিয়া? প্রশ্ন অভিষেকের বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক শাহর মহারাষ্ট্রে প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী তেলেঙ্গানায় পরিকল্পিত মেরুকরণ নিশানায় আদিবাসী, মুসলিম ও দলিতরা আর্থিক সমীক্ষা রিপোর্ট আর্থিক সংকটে রাষ্ট্রসংঘ বকেয়া চেয়ে সব দেশকে চিঠি নিয়মরক্ষার ম্যাচেও নির্দয় সূর্য, ঈশানরা; বোলিংয়ে নজর কাড়লেন অর্শদীপ বিশ্বকাপের আগে জোড়া ধাক্কা অজি শিবিরে, খুশির হাওয়া পাকিস্তানে মালতিপুরে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সংরক্ষিত জঙ্গল পরিষ্কার রাখতে তৎপর নাথুয়া রেঞ্জের বনদপ্তর.! এসএফআই-এর বিকাশভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড রেজিনগরে বিপুল জনসমাবেশ, এক মঞ্চে এসডিপিআই-মিম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিএম জোট করবে না সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কান্তি গাঙ্গুলির প্রতিক্রিয়া বদলির ক্ষেত্রে কমিশনের নির্দেশ মানল না নবান্ন পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পাল্টা চিঠি রাজ্যের সিপিএম-জেইউপি কি জোটের পথে? সেলিম-হুমায়ুন বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা লালগোলায় চালু হল ভূমি সাব-রেজিস্ট্রার দফতর ধূপগুড়িতে দুঃসাহসিক চুরি, বাড়িতে লোক থাকা সত্ত্বেও নগদ টাকা ও সোনা নিয়ে পালাল চোর শনিবার ভোররাতে পানুরিয়া বাস স্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে জ্বলে উঠল দুটি ডাম্পার এসআইআর চক্রান্তের বিরুদ্ধে মালদায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাংগঠনিক আলোচনা সভা নীল নদের হারানো শাখা নদী আবিষ্কার হল চার হাজার বছর পর এবার কোপ আরটিআই আইনে মানুষ সব তথ্য জানলে কাজে অসুবিধা হচ্ছে প্রয়াত অজিতের দফতর দাবি এনসিপি-র মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দরবারে প্রফুল-ভুজবলরা সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে রাশ বিহারে আসামের মিয়ারা বিশ্বশর্মার নৌকা ডুবিয়ে দেবে: আজমল পৃথিবীর বিকল্প বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান কলাপাতায় খাওয়ার উপকারিতা ২০০ বছরে রাশিয়ায় রেকর্ড তুষারপাত এরদোগান যেভাবে ট্রাম্পকে ইরানের সঙ্গে বৈঠকে রাজি করিয়েছেন? সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান? চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা তিউনিসিয়ায় সূর্যের আলোয় বিপ্লব গাড়িশিল্পে মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? মাদক কারবারের বিরুদ্ধে প্রশাসন–সমাজের যৌথ লড়াই পুলিশের নির্বাচন কমিশন ও এসআইআর নথির ভুলে হেয়ারিংয়ের নোটিশ, মুম্বাই থেকে সিউড়ীতে এসে অসুস্থ মহিলা পরিযায়ী শ্রমিক সম্প্রীতির সংবিধান, ঘৃণার রাজনীতি ও ধর্মনিরপেক্ষতার সংকট ভুয়া এসটি সার্টিফিকেট রুখতে ১০ দফা দাবিতে আদিবাসী অধিকার মঞ্চের ডেপুটেশন করিমপুরে রেল সংযোগের দাবিতে বাইক র‍্যালিতে উত্তাল সীমান্ত এলাকা নটে গাছটি মুড়োল পখন্না মেলার সংস্কৃতি মঞ্চে সাইবার সচেতনতার বার্তা অমিত শাহ’র মিছিল ঘিরে যানজট, অসমে ভোগান্তি বাংলার সিরিজের শেষ ম্যাচে নজরে সঞ্জু, নিউজিল্যান্ড পরখ করতে পারে ফিন অ্যালেনকে শাহবাজের ঘূর্ণি আর আকাশের আগুনে ছারখার হরিয়ানা, গ্রুপ শীর্ষে বাংলা সন্দেশখালিতে পাইকারি হারে ‘বে-নাগরিক’ ঘোষণা এলাকায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য প্রতিনিধি দল ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছি, স্বীকার করল ইসরাইল বইমেলায় রক্তদানের মানবিক নজির সাগরদিঘীতে বালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজেপির সভার চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা কুলতলীতে সন্দেশখালিতে হাজার হাজার বৈধ নাগরিককে ‘Not Indian Citizen’ ঘোষণার অভিযোগ বিশুদ্ধ ও আয়রন-মুক্ত পানীয় জলের দাবিতে ধূপগুড়িতে পথ অবরোধ, বিক্ষোভে মহিলা ও মাধ্যমিক পরীক্ষার্থীরা আশাকর্মীদের ৩৯ দিনের আন্দোলনের ঢেউ এবার চুঁচুড়ায় এসে পড়ল ১,২০০ সিপিআই(এম) নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল মালদহ জেলা পুলিশ কংগ্রেসের ডিএম অফিস অভিযানে উত্তাল মালদহ প্রশাসনিক ভবন মালদা শহরে কংগ্রেসের শক্তি প্রদর্শন ‘কুরআন ও বিজ্ঞান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে হিংসার বাজারে শান্তির দোকান জামাআতে ইসলামীর অভিনব উদ্যোগ এসআইআর: মানুষকে আতঙ্কিত ও হয়রানির প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন অফিসে নওসাদ বইমেলায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ঢালাও বেসরকারিকরণের পথেই বাজেট? ঈশ্বরপুরে গ্রেফতারের প্রতিবাদে আকুই ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভ দেশে নিষিদ্ধ হবে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার? সোনামুখীতে বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় পাল্টা অবরোধ তৃণমূলের নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ঘটনাস্থল পরিদর্শন সাগরদিঘীতে শান্তি-সম্প্রীতির বার্তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নবাবপুরে তিন দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা কালিয়াচকে DYFI–এর স্বেচ্ছায় রক্তদান শিবির ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ ডব্লুপিএলে ফাইনালে বাঙালি কন্যা রিচার বেঙ্গালুরুর কাজে এল না বার্টলেটের অলরাউন্ড পারফরম্যান্স,পাকিস্তানের কাছে হার অজিদের নিয়মরক্ষার ম্যাচে চাপে বাংলা, লড়ছেন একা সুদীপ খয়রামারি হাই স্কুলে ৩০তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ সভা ফুলের মালা দিয়ে নথির বোঝা মাথায় নিয়ে হেয়ারিংয়ে ভাঙড়ের যুবক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে শুনানির নোটিশ  তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুরের সমাজসেবী ইমরান আলি কীর্ণাহারে দুঃসাহসিক ডাকাতি; সোনার দোকানে লুটপাট করে বোমাবাজি জলঢাকা নদীর বিসর্জন ঘাট দখল করে বেআইনি বালি-পাথর মজুদ, বিপদের আশঙ্কা এসআইআর শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, চাঞ্চল্য ধূপগুড়ি বিডিও অফিসে বাইসনের হামলা, গুরুতর আহত দুই সাইকেল আরোহী মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেফতার ৫ যুবক সিঙ্গুর থেকে ঘোষিত ‘বাংলার বাড়ি’- প্রকল্পে বদলাচ্ছে হাজারো পরিবারের জীবন ভয়েস পাবলিক স্কুলে প্রতিষ্ঠা দিবস উদযাপন স্কুলে যাওয়ার কথা বলে সমুদ্র শহরে পাড়ি, দীঘা থেকে দুই নাবালককে উদ্ধার শিক্ষকের বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ পড়ুয়ারা, মঙ্গলবার বীরভূম জেলা স্কুলে পোস্টার-বিক্ষোভ হাজি মহম্মদ মহসীনের নামে অডিটোরিয়াম ও  খেলার মাঠ গড়ে তোলার দাবি জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চে সাফল্য আরবি শিক্ষক নিয়োগ বিলম্বের প্রতিবাদে আন্দোলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ১৮ লক্ষাধিক সেনা রাজারহাটে প্রজাতন্ত্র দিবসে এডুকেশনাল সেমিনার ও গুণীজন সংবর্ধনা সিঙ্গুরের সভা থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা যামিনী রায় গ্রামীণ মেলায় একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এসআইআর-এর প্রতিবাদ নিয়ম রক্ষার ম্যাচে পয়েন্ট নষ্ট করলো বাংলা কাজে এল না দুবের দুরন্ত ইনিংস, চতুর্থ টি-টোয়েন্টিতে হার ভারতের পরকীয়া, ভালবাসা ও দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত প্রজাতন্ত্র-অনুষ্ঠানে গান্ধীকে নিয়ে কুরুচিকর গান বিতর্কে মধ্যপ্রদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিসা বাতিল: কেরলে মঞ্চস্থ হল না ফিলিস্তিনিপন্থী ইসরাইলি নাটক

আরবি শিক্ষক নিয়োগ বিলম্বের প্রতিবাদে আন্দোলন

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, রাত ১০:৩৯ | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬, সকাল ৬:১৩
পুলিশি লাঠিচার্জে আহত তিন মহিলা চাকরিপ্রার্থী । আগামী ৫ ও ১১ তারিখ হাইকোর্টে মাদ্রাসা শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ধার্য রয়েছে।

নতুন পয়গাম, কলকাতা: আরবি ও অ্যাডভান্সড আরবি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সরকারি টালবাহানার প্রতিবাদের মাদ্রাসা চাকরিপ্রার্থীদের সংগঠন অল বেঙ্গল আরাবিক ফেডারেশন (ABAF) তাঁদের দাবি-দাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। মাদ্রাসা সার্ভিস কমিশন তাঁদের একাধিকবার প্রতিশ্রুতি দিলেও আজও কোন সমাধান মেলেনি। এই নিয়োগ জটিলতার প্রধান কারণ–  টেট-এ নেগেটিভ মার্ক, পার্সুয়িং বিএড সংক্রান্ত কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলমান। একেরপর এক হেয়ারিং এর ডেট পিছানো হচ্ছে, ফলে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। চাকরি প্রার্থীদের অভিযোগ কমিশন ইচ্ছা করে নিয়োগ বিলম্বিত করছে, কারণ কমিশন হেয়ারিং এ নিয়মিত উপস্থিত হয়না। সব মিলিয়ে চাকরিপ্রার্থীরা ক্ষোভে ফেটে পড়েছেন। বঞ্চনার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে কলকাতায় আন্দোলনে নামছে তাঁরা।
উল্লেখ্য, এমএসসি সপ্তম এসএলএসটি (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক) ২০২৩ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) কর্তৃক পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু সেই নিয়োগ আজও সম্পন্ন হয়নি। ফলে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অনেকাংশে এগোলেও প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে আরবি ও অ্যাডভান্সড আরবির ক্ষেত্রে অকারণ বিলম্ব স্পষ্ট বৈষম্যের দৃষ্টান্ত বলেই মনে করছে সংগঠনটি। 

আরও পড়ুন:

এই অন্যায়ের প্রতিবাদে (ABAF) সংগঠনটির উদ্যোগে গত ২৭ জানুয়ারি পার্ক সার্কাস থেকে শিয়ালদহ মৌলালি পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। ওইদিন নবান্নে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী তা গ্রহণ না করায় ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে পুনরায় আলিয়া বিশ্ববিদ্যালয় (তালতলা ক্যাম্পাস) থেকে ধর্মতলা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের দাবি, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি থাকা সত্ত্বেও ধর্মতলার আগেই কলকাতা কর্পোরেশন ভবনের সামনে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় এবং অপ্রত্যাশিত দমনমূলক আচরণ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে এবং প্রায় ৪১ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়। ঘটনায় তিনজন মহিলা চাকরিপ্রার্থী গুরুতর আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন।  

আরও পড়ুন:

আন্দোলনকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল আটক চাকরিপ্রার্থীর নিঃশর্ত মুক্তি, আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ এবং দ্রুত সপ্তম এসএলএসটি (Arabic ও Advanced Arabic) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোরালো দাবি জানায়। পরে রাত প্রায় ১১টা নাগাদ আটক ৪১ জন চাকরিপ্রার্থীকে লালবাজার থানা থেকে মুক্তি দেওয়া হয়।
এই ন্যায়সঙ্গত আন্দোলনে আইনি সহায়তা ও নৈতিক সমর্থন দিয়েছেন– বিশেষত অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট এনামুল ইসলাম, অ্যাডভোকেট মীজানুর কবির ও অ্যাডভোকেট নাজিমুদ্দিন প্রমুখ। তাঁদের প্রতি (ABAF) সংগঠন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবি উপেক্ষিত হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে, আগামী ৫ ও ১১ তারিখ হাইকোর্টে মাদ্রাসা শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ধার্য রয়েছে। কমিশন বা সরকার সদিচ্ছার মাধ্যমে ওই দিনগুলিতেই মামলার নিষ্পত্তি হলে দীর্ঘ তিন বছর ধরে অমীমাংসিত এমএসসি সপ্তম এসএলএসটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের আরবি ও থিওলজির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী আন্দোলনকারীরা।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder