নবী মুহাম্মদ (সা.)
ড. মুহাম্মদ রুহুল আমিন
মানবতার পুত মুক্তির দূত
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু,
জন্ম মক্কায় রওজা-মদিনায়
পাঠালেন আরবে আল্লাহু।
পিতা আব্দুল্লাহ মাতা আমিনা
দুধ মাতা নবীর হালিমা,
চাচা আবুতালিব দাদা মুত্তালিব
দাদিমা নবীর ফাতিমা।
উপাধি আল-আমিন ওরফে আবুল কাশেম
গোত্র নবীজির কুরাইশ,
নানি-মা বোররা উম্মুল কুররায় নবী
হাশেমী বংশের শেষ।
বংশধারা আদনান নবী বংশের সন্তান
নানা নবীর ওয়াহহাব,
এতিম বেশে নবীগণের শেষ
আমিনা দেখলেন খোওয়াব।
জন্ম নবীর রবিউল আউয়ালে
সুবহে সাদিক সোমবার,
কুরআন নাযিল মারফত জিবরাঈলে
ঘুচে গেল অন্ধকার।
তেষট্টি বছরে ওফাত প্রিয়নবীর
রবিউল আউয়াল সোমবার,
নবীর পরলোকে বিশ্বভুবন
শোকে হল জেরবার।
————————-
আরও পড়ুন








