নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর:
নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ জোটের প্রার্থী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। তিনি বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বালাকৃষ্ণ সুদর্শন রেড্ডিকে হারিয়ে জগদীপ ধনখড়ের উত্তরসূরী হলেন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়। গণনার পর দেখা যায়, মোট ৭৫৪টি ভোট পড়েছে, যার মধ্যে ১৫টি বাতিল হয়। বৈধ ৭৩৯টি ভোটের মধ্যে রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫১, বিরোধী প্রার্থী বি.এস রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট।
তবে এদিন ভোটে ক্রস ভোটিং-এর ইঙ্গিত পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, অন্তত ১৯ জন বিরোধী সংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এনডিএ একে বিরোধী জোটে বিভাজনের প্রমাণ হিসেবে দেখছেন। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, তাদের ৩১৫ জন সংসদই একসঙ্গে ছিলেন।
আরও পড়ুন








