সহজাত
সামিম মোল্লা
লাখো রিলে চোখ নাচতে থাকে
কখন ভ্রুকুটি কখন বিস্ফারিত কখন ক্লান্তিতে স্থির
চোখের উপর পর্দা উঠতে থাকে এক একটা ধাক্কার
আমাদের দিকে আসা সব আঘাতগুলো সহ্য হতে হতে
পুকুর চুরিকে চোখের এক বিন্দু জল মনে হয়
কোটি টাকার বাঁধ ভেঙে ঘর উবে যাওয়াকে মেয়ে বাচ্চাদের মিছে সংসার মনে হয়
উড়ালপুল ভেঙে নিহত প্রাণগুলো দেখে শুঁয়োপোকার স্বর্গ প্রাপ্তি মনে হয়।
আমাদের চোখে কোনো ভাষা নেই আর।
সহজাত চোখ এখন আকাশের দিকে ধাবিত
সূর্যের চোখে চোখ রেখে দিব্যদৃষ্টি ফেরাতে চায়।

আরও পড়ুন








