BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

৭২ বছরেও অক্লান্ত কলম-সৈনিক খগেন্দ্রনাথ অধিকারী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, রাত ১০:৪৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, রাত ১০:৪৯

নতুন পয়গাম, ২৫ আগস্ট: খগেন্দ্রনাথ অধিকারীর জন্ম ১৯৫৩ সালের ২৯ এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকার দক্ষিণ বাগুণ্ডী গ্রামে। পিতা জগদ্বন্ধু অধিকারী, মা কল্যাণী অধিকারী। কলকাতার সাউথ সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন। প্রায় এক যুগ আগে অধ্যাপনার চাকরি থেকে অবসর নেন ‘রাষ্ট্রীয় বিদ্যা সরস্বতী’ পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ড. খগেন্দ্রনাথ অধিকারী। তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে জেল খাটেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পান।
আ-শৈশব খুবই মেধাবি ছাত্র ছিলেন খগেন্দ্রনাথ বাবু। ১৯৬৯ সালে স্কুল ফাইনাল পরীক্ষায় রাজ্যের মধ্যে ২০তম স্থান অধিকার করেন। ১৯৭০ সালে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার‌ কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীর মধ্যে প্রি-ইউনিভার্সিটি (কলা বিভাগ) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞানে এম.এ পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পান। সুইৎজারল্যান্ডের জেনেভাস্থিত Institute of UN Studies থেকে রাষ্ট্রসংঘের উপর বিশেষ ডিগ্রি অর্জন করেন তিনি।

আরও পড়ুন:

লেখালিখিতে হাতেখড়ি খুব অল্প বয়সেই। তিনি মূলত প্রবন্ধকার, গল্পকার ও কবি। তাঁর রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সেগুলো উৎসুক পাঠকদের কাছে বিশেষ সমাদরও পেয়েছে। তাঁর গদ্য লেখায় অগ্রাধিকার পায় সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, পুঁজিবাদ, ভোগবাগ, যায়নবাদের তীব্র সমালোচনা। বর্তমানে বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার উচ্ছিষ্টভোগী ইসরাইলের থাবায় যেভাবে মানবতা বিপন্ন, মনুষ্যত্বের চরম সংকট ও অবক্ষয়, দেশে দেশে কার্যত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ কায়েম করেছে আমেরিকা ও তার ছায়াসঙ্গী মধ্যপ্রাচ্যের অবৈধ দেশ ইসরাইল — এসবের বিরুদ্ধে খগেন্দ্রনাথ অধিকারীর কলম নিয়মিত গর্জে ওঠে। এখনও তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন দৈনিক ও সাময়িক পত্র-পত্রিকায়। জীবন সায়াহ্নে এসে ৭২ বছর বয়সেও তিনি লেখালিখির ব্যাপারে নিরলস অক্লান্ত সৈনিক।

আরও পড়ুন:

তিনি মনে করেন, একবিংশ শতাব্দীতে উগ্র ধর্মীয় মৌলবাদী, আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী, শ্বেতাঙ্গবাদী ও যায়নবাদী মতাদর্শের দাপট বিশ্বজুড়ে। এমন কোনও দেশ নেই, যেখানে এসব কু-মতবাদ প্রভাব বিস্তার করেনি। উগ্র মুসলিম বিদ্বেষের দৃষ্টিকোণে ‌মায়ানমারে বৌদ্ধ মৌলবাদীরা রোহিঙ্গা মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন করছে। মাত্র কয়েক বছর আগে বার্মিজ সরকারের প্রধান কাণ্ডারী আউন সাং সুকি-র আমলে রোহিঙ্গা মুসলিমদেরকে জাতিগতভাবে সমূলে নিকেশ করতে যে পাশবিক সেনা অভিযান ও গণহত্যা চালানো হয়, যার জেরে রোহিঙ্গারা প্রাণে বাঁচতে কাতারে কাতারে দেশ ছেড়ে পালান। অন্তত ৮ লক্ষ রোহিঙ্গা তাদের জন্মভূমি আরাকান বা রাখাইন তথা মায়ানমার ছেড়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বিশেষ করে বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। সেই ছবি দেখলে সিরিয়া ছেড়ে ইউরোপ অভিমুখে পালানো সর্বহারা শরণার্থীদের কথা মনে পড়ে, যাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় মানবিক সংকট। অথচ সেই অশান্তি ও নরমেধযজ্ঞের প্রধান সন্ন্যাসী আউন সাং সুকি শান্তিতে নোবেলজয়ী। এখন জেলে বসে পাপের প্রায়শ্চিত্য করছেন। এসব ঘটনায় ভারাক্রান্ত হয়ে যান লেখক খগেন্দ্রনাথ অধিকারী। রোহিঙ্গা, সিরিয়া, গাজাবাসীর ওপর কতই-না নৃশংস নির্যাতন চলছে। ফিলিস্তিনে সংকীর্ণ ইসলাম বিদ্বেষের কারণে মার্কিন সাম্রাজ্যবাদের খুল্লমখুল্লা মদদে ইসরাইল নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে দীর্ঘকাল ধরে। প্রতিদিন রক্তাক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো।

আরও পড়ুন:

আমাদের দেশ ভারতবর্ষে অশোক, আকবর, দারাশিকো, বিবেকানন্দ, রবীন্দ্র-নজরুলের মাটিতে বিজেপির নেতৃত্বে নির্বিচারে দলিত, মুসলিম, অনগ্রসর, তপশীলি, অন্যান্য জাতিগত ও ভাষাগত সংখ্যালঘু ভাই-বোনদের ওপর অকথ্য জুলুম, মব লিঞ্চিং, গো-রক্ষক বাহিনীর তাণ্ডব, বুলডোজার অভিযান চলছে গেরুয়া শিবিরের প্রত্যক্ষ মদদ ও উসকানিতে।
উত্তর-পূর্ব ভারতে দীর্ঘকাল ধরে অশান্তি লেগেই আছে। বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী সেখানে সশস্ত্র আন্দোলন চালাচ্ছে ও খৃষ্টান মৌলবাদী-আধিপত্যবাদী মতাদর্শের লোকেরা নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয় ইত্যাদি ‘সেভেন সিস্টার্স’ রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে জনমত গড়ার লক্ষ্যেই আজো নিরন্তর কলম চালিয়ে যাচ্ছেন অশীতিপর খগেন্দ্রনাথ অধিকারী।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder