BREAKING:
রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের মহা সম্মেলন বোলপুরে বড়জোড়া থেকে কলকাতার পথে নাম বাদ পড়া ভোটাররা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব বড়জোড়ায় ভোটার তালিকা থেকে ৪০০ মতুয়ার নাম বাদ, পথে নামল মতুয়া মহাসংঘ মেসি-ম্যাজিকে টানা দুই জয় ইন্তার মায়ামির ভারত বিশ্ব চ্যাম্পিয়ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, গভীর রাতে মাঠে নামছে বার্সেলোনা বিশ্বকাপের রেকর্ড সূর্যমুখী চাষের উপর দুদিনের প্রশিক্ষন শিবির হয়ে গেল নিমপীঠে সুন্দরবনে মধু সংগ্রহকারীদের দাবিতে বনদপ্তরে ডেপুটেশন মানবাধিকার সংগঠনের বড়জোড়া কলেজে বর্ণিল আয়োজনে পালন হল বসন্ত উৎসব মৎস্যজীবীদের তিন পক্ষকাল মহল পাশের দাবি এপিডিআরের শিশুদের স্কুলছুট রুখতে সুন্দরবনে অভিনব উদ্যোগ বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করার দাবিতে সমাবেশ ও পার্টি অফিস উদ্বোধন  ফারাক্কায় সম্প্রীতির নজির আইনজীবী রবিউল আলম গৃহবধূদের উদ্যোগে পালিত আন্তর্জাতিক নারী দিবস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব শ্রমজীবী মহিলারা আন্তর্জাতিক নারী দিবসে বসিরহাটে মহিলাদের জন্য ফ্রি সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির মথুরাপুরের জনসমুদ্র থেকে বিজেপিকে ৫০এ নামানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ডোমকলের রাজনীতিতে এখন চর্চিত সক্রিয় মুখ সামিম সেখ রুবাই মাদ্রাসা থেকে জাতীয় সাফল্য UPSC-এ নজির মুর্শিদাবাদের সানা আজমির আঞ্চলিক ইতিহাস নিয়ে চতুর্থ বর্ষের রাজ্যস্তরীয় আলোচনাচক্র  ‘বিচারাধীন’ হাজারো নাম, রাজনগর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির পরিবর্তন যাত্রায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিএলও-র নামেও পড়ল বিচারাধীন ছাপ  কুলতলির এক তৃণমূল সদস্যের উপর দুষ্কৃতী হামলা শেওড়াফুলি জংশন রেলস্টেশনে অগ্নিকাণ্ড লালগোলায় দ্বারোদ্ঘাটন হল ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ অডিটোরিয়াম’! মালদহে কংগ্রেসের অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভ বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় ৮২তম ইসালে সাওয়াব মাহফিল সমাপ্ত, ৬৪ জনকে পাগড়ি প্রদান ও দশ হাজার মানুষের ইফতার পরিবাবের ১০ সদস্যের নাম বিচারাধীন, চাপে মৃত্যু বৃদ্ধের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বাড়ছে ভোটের আগে নিরাপত্তা বার্তা কুমলাই নদী দূষণমুক্ত করতে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন দীর্ঘদিন পর হুগলি-চুঁচুড়া পৌরসভায় মজুরি বৃদ্ধির আনন্দে হোলি খেলায় মাতল কর্মচারীরা চোটে কাবু সিআর সেভেন, চিন্তায় ক্লাব এবং দেশ ব্যর্থতার জেরে অভিনব শাস্তি পাক ক্রিকেটারদের ফাইনালের লক্ষ্যে মুম্বইয়ে টিম ইন্ডিয়া, নায়কের মর্যাদা পাচ্ছেন সঞ্জু স্যামসন অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ ভারতের মেয়েরা সঞ্জুর দুরন্ত ব্যাটিং, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো ভারত আবর্জনার স্তূপে শ্বাসরুদ্ধ কুমলাই, ৪৮ নম্বর সড়ক অবরোধে নাগরিক মঞ্চের বিক্ষোভ সারবোঝাই ট্রাক নয়ানজুলিতে, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের নলহাটিতে অনুব্রত মণ্ডলের কৌশল বার্তা ময়দায় কংক্রিটের রাস্তা ও কবরস্থানের প্রাচীর নির্মাণের সূচনা, উপস্থিত জয়নগরের বিধায়ক আবর্জনার স্তূপে শ্বাসরুদ্ধ কুমলাই, ৪৮ নম্বর সড়ক অবরোধে নাগরিক মঞ্চের বিক্ষোভ জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ 

জলঢাকা নদীর বিসর্জন ঘাট দখল করে বেআইনি বালি-পাথর মজুদ, বিপদের আশঙ্কা

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, রাত ১১:৪৯ | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬, রাত ১২:০৩

 নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: নদীঘাট দখল করে অবৈধভাবে বালি পাথরের ব্যবসা চলার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি জলঢাকা নদীর বিসর্জন ঘাটে বেআইনিভাবে বালি মজুদ করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ, বিসর্জন ঘাট ও নদী সংলগ্ন এলাকার জমির মাটি। ইতিমধ্যেই নদীর পাড়ের একাংশ বসে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ, জলঢাকা নদী থেকে বালি তুলে তা নিয়ে এসে মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জলঢাকা নদীর দশমীর বিসর্জন ঘাটে মজুদ করা হচ্ছে। যার কারনে ভবিষ্যতে বড়সড় ক্ষতের মুখে পড়তে পারেন এলাকার মানুষ । বালি মাফিয়া ও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাতভর নদীর ঘাটে বালি জমা করছে। ট্রাক ও ডাম্পারে করে গ্রামের রাস্তা দিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে তা বেআইনিভাবে বিসর্জন ঘাটে ফেলা হচ্ছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার পর থেকেই ভিন রাজ্যের বড় বড় ট্রলার ও লরির দাপাদাপি শুরু হয় ওই এলাকায়। নদীর বিসর্জন ঘাটে মজুদ থাকা বালি জিসিবি ও আর্থমুভারের সাহায্যে ট্রলার ও ভারী যানবাহনে লোড করা হয়। এরপর গ্রামের রাস্তা ব্যবহার করে সেগুলি বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় বড় প্রশ্ন উঠেছে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সেচ দপ্তর এবং পুলিশ প্রশাসনের চোখের সামনেই কীভাবে এভাবে বেআইনি কারবার চলতে পারে? প্রশাসন কি বিষয়টি জানে না, নাকি জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে-এ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি নিয়ম অনুযায়ী, বালি বা মাটি মজুদ করে ব্যবসা করতে হলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত বর্ষাকালে নদী ফুলে উঠলে নির্দিষ্ট শর্তে এই অনুমতি দেওয়া হয়। এছাড়াও সরকারি লিজপ্রাপ্ত বালি ব্যবসায়ীরা যদি আগে থেকে বালি মজুদ করতে চান, সে ক্ষেত্রে জেলা শাসকের দপ্তর থেকে বিশেষ অনুমোদন নিতে হয়, সমস্ত নথিপত্র খতিয়ে দেখে তবেই সেই ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বর্তমানে বর্ষাকাল নয় এবং জেলা শাসকের দপ্তর থেকেও এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:

তা সত্ত্বেও প্রশ্ন উঠছে কোন অনুমতিতে নদীর একেবারে পাড়ে, সরকারিভাবে তৈরি করা দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘাটে বালি–পাথর মজুদ করা হচ্ছে? লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই বিসর্জন ঘাটে ভারী ডাম্পার ও লরির দাপাদাপিতে একদিকে যেমন ঘাটের ক্ষতি হচ্ছে, তেমনি দুর্বল হয়ে পড়ছে নদীর বাঁধও।এই নদীঘাট তৈরির জন্য সেচ দপ্তরের তরফে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করে করা হয়। কুমলাই নদীতে ছট পূজার ঘাট, জলঢাকা নদীর বিসর্জন ঘাট নির্মাণ, আরো বেশ কিছু কাজের জন্য সব মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি করা সেই বিসর্জন ঘাট বিপদের মুখে। স্থানীয়দের আশঙ্কা, এই নদীঘাট ও বাঁধ যদি আরও ক্ষতিগ্রস্ত হয়, তবে আগামী বর্ষা বা অতি ভারী বৃষ্টিতে জলঢাকা নদীর ওই অংশ ভেঙে গিয়ে গোটা গ্রামে জল ঢুকে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্য সড়ক এমনকি জাতীয় সড়কও। প্লাবিত হতে পারে শ্মশানঘাট, মন্দির এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত।

আরও পড়ুন:

উল্লেখ্য, কিছুদিন আগেই জলঢাকা নদীর জল বেড়ে মাগুরমারী ২ নম্বর ও গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। বাঁধ ভেঙে প্রায় এক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন, যাদের অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এরই মধ্যে নদীর আরেক অংশে এইভাবে বালি মজুদ ও ওভারলোডিং গাড়ির দাপাদাপি ফের এক বড় বিপদের আশঙ্কা তৈরি করছে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই বেআইনি বালি পাথর কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং নদী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস এর কর্মকর্তা নফসর আলী বলেন, ” আকারে নিয়ম অনুযায়ী বৈধ বালি খাদান থেকে বালি উত্তোলনের পর তা গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা অমান্য করে নদীর ঘাটে যেভাবে মজুদ করা হচ্ছে তার ফলে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে নদীর বাঁধের সেই অংশের মাটি বসে গিয়ে বর্ষায় প্লাবিত হতে পারে গ্রাম। এমনকি জলঢাকা সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য। নদীর বাস্তুতন্ত্র নষ্ট হবে, কোনভাবেই নদীর গা ঘেঁষে কোন কিছু করা যায় না। এগুলো দেখার দায়িত্ব শেষ দপ্তর এবং পুলিশ প্রশাসনের। কি ভাবে সকলের সামনে এই ধরনের কাজ চলছে আমরা বুঝে উঠতে পারছি না।আমরা বিষয়টি জেলা শাসকের নজরে আনব এবং পরিবেশ দপ্তরে অভিযোগ জানাবো। ”

আরও পড়ুন:

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন,“বিষয়টি অত্যন্ত গুরুতর। নদী ও পরিবেশের ক্ষতি করে কোনও বেআইনি বালি পাথরের ব্যবসাকে তৃণমূল কংগ্রেস কখনওই সমর্থন করে না। যদি কোথাও নিয়ম বহির্ভূত কাজ হয়ে থাকে, প্রশাসনের উচিত অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। মানুষের নিরাপত্তা ও নদীর সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।” অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন,“এই ঘটনা প্রমাণ করে শাসক দলের মদতেই জলঢাকা নদীতে প্রকাশ্যে বালি–পাথরের বেআইনি কারবার চলছে। প্রশাসনের নাকের ডগায় রাতভর ডাম্পার ও ভারী গাড়ি চলাচল করছে, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে।” ধূপগুড়ি সেচ দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তনয় তালুকদার বলেন, ” বিষয়টি আমাদের জানা নেই, আমাদের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। “

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder