মানুষ নাকি পশু
সেখ মোসলেম আলি
দেখলে পরনারী মনে জাগে লোভ!
রাস্তাঘাটে ট্রেনে বাসে অফিস কিংবা আদালতে
যেকোন কিছুর বিনিময়ে করতে চায় ভোগ,
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অঙ্গন অসভ্যতায় উঠে মেতে।
কু-দৃষ্টি নিয়ে ওরা তাকিয়ে থাকে সারাক্ষণ,
শিকার দেখে হায়নার দল করে ঠিক যেমন।
দেখলে পথে একলা নারী ঠোঁট ভিজে যায় জলে,
নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে খায় ছিঁড়ে খুবলে।
যত রকম মনের সাধ পুরাতে চায় একসনে,
ভোগের পরে জ্বালিয়ে দেয়, কেউবা ফেলে যায় বনে!
‘যার গেল তার গেল!’ বিচার চাইবে কার কাছে?
এদের নাকি মাথার উপর দাদা-দিদির হাত আছে।
মদ, গাঁজা টেনে যুব সমাজ যাচ্ছে কেমন রসাতলে!
কাজ নেই তাই ঝাণ্ডা হাতে ছুটছে দেখো গামছা গলে।
দিন-রাত শুধুই অ-কাজ, কু-কাজ; গা জ্বলে।
পশুর অধম আচরণ! এদের কি মানুষ বলে?
পরুষ নামের কলঙ্ক নেই সামাজিক হুঁশ!
সুস্থ সমাজ প্রশ্ন করে, এরা পশু নাকি মানুষ?
আরও পড়ুন








