BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

গণতন্ত্র কারে কয়?

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৪

ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে এভাবে সংজ্ঞায়িত করেন: ‘Government of the people, by the people, for the people.’ রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক অ্যারিস্টটল অবশ্য তথাকথিত গণতন্ত্রকে প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, এটি একটি বিকৃত রাজনৈতিক মতাদর্শ, যা দরিদ্র, অশিক্ষিত ও অযোগ্য লোকদের দ্বারা বাস্তবায়িত হয়। প্লেটো বলেছিলেন, গণতন্ত্র আসলে মূর্খতন্ত্র বা মূর্খদের রাজত্ব। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দুই শীর্ষ দার্শনিক গণতন্ত্রকে মান্যতা দেননি।

আরও পড়ুন:

আজ ১৫-ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৭ সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব পাস হলে এই দিনটিকে ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝানো হয়, যেখানে নীতি নির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনায় প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকে। তবে তা সরাসরি নয়, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। ‘ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র’ শব্দের অর্থ হল জনগণের শাসন।

আরও পড়ুন:

অ্যারিস্টটলের মতে, মানুষের সন্তুষ্টি কেবল বেঁচেবর্তে থাকাই নয়। অধিকাংশ মানুষেরই নিরন্তর আকাঙ্ক্ষা হল উন্নততর জীবন যাপন। এই কামনা-বাসনাই মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে। কিন্তু এক পর্যায়ে রাজনৈতিক দাসত্বে পরিণত হয়। তাঁর মতে, রাষ্ট্র আগে, তারপর মানুষ। রাষ্ট্র গড়ে ওঠে মানুষকে নিয়েই। নো-ম্যানস ল্যান্ড বা জিরো পয়েন্ট কখনও রাষ্ট্র হতে পারে না। সেই দৃষ্টে রাষ্ট্র গঠনের প্রথম ও প্রধান উপাদানই হল মানুষ।

আরও পড়ুন:

গণতন্ত্রের প্রধান উপকরণ ভোট। ক্ষমতায় থাকতে হলে ভোট পেতে হবে, ভোটে জিততে হবে। সুতরাং গণতন্ত্র আসল নয়, আসল কথা হল ভোট এবং ক্ষমতা। এর জন্য গণতন্ত্রকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভোট কেনা-বেচা যায়। ভোটকে প্রভাবিত করা যায়। ভোট লুট করা যায়। রিগিং, ছাপ্পা, বুথদখল, কারচুপি থেকে শুরু করে খুন, দাঙ্গা, সন্ত্রাস সবকিছুই ভোটের জন্য হয়। কারণ, ভোট বড় বালাই।

আরও পড়ুন:

গণতন্ত্রের কাঁচামাল মানুষ হলেও কালের পরিক্রমায় প্রায় সব দেশেই জনগণ বহুধা বিভক্ত। সংখ্যাগুরুরা হয়েছে জনতা, আর সংখ্যালঘুরা জননেতা। দুইয়ের মাঝে ব্যবধান বিস্তর। একেবারে আড়াআড়ি বিভাজন। ৯৯ শতাংশ জনতার ওপর ছড়ি ঘোরায় ও মাথায় কাঁঠাল ভেঙে খায় ১ শতাংশ জননেতা। আর জনতা জনার্দনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের আঙুল ফুলে কলাগাছ বানাতে জননেতারা ব্রিটিশের ‘ডিভাইড অ্যান্ড রুল পলিসি’ নেয়। শাসনের নামে দেদার শোষণ চালাতে জনগণকে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম আমরা ভাগ হয়েছি হিন্দু-মুসলমানে। তারপর যথাক্রমে ভাষা, বর্ণ, লিঙ্গ, খাদ্য, পোশাক, অঞ্চল বিভিন্ন প্যারামিটারে আমরা বিভাজিত।

আরও পড়ুন:

বিশ্বজুড়েই গণতন্ত্রের আজ গভীর অসুখ। কর্কট রোগে ভুগছে গণতন্ত্র। সত্যিকার গণতন্ত্র পায়নি পৃথিবী নামক গ্রহের বাসিন্দারা। দেশে-বিদেশে গণতন্ত্রের নামে রমরমিয়ে চলছে প্রহসন, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ। গণতন্ত্র হল কোনো দেশের অহংকারের অলংকার। কিন্তু গণতন্ত্র এখন সিঁধ কেটে ভাবের করে চুরি করছে। আবার গলা চড়িয়ে দাবি করছে, আমি তো কলা খাইনি। আমরা-ওরা বিভাজনের জাঁতাকলে পড়ে গণতন্ত্র এখন ক্ষয়িষ্ণু, তাই গণতন্ত্র নিয়ে গড়পড়তা মানুষের এখন আর অহংকার নেই। কারণ, গণতন্ত্রের মুখ ঢেকে গিয়েছে দুর্নীতি, স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিশপ্ত বাকলে। তাই আমজনতা এখন অনেকাংশে গণতন্ত্র-বিমুখ। তাদের মোহ ভঙ্গ হয়েছে। আমাদের চৈন্তিক ও বৌদ্ধিক শূন্যস্থান পূরণ করেছে ‘ওরা’। আমরা বিদ্যে বোঝাই বাবু মশাই হয়ে তথাকথিত গণতন্ত্রের নৌকায় চড়েছি বটে, কিন্তু সাঁতার জানি না। সুতরাং সাধের গণতন্ত্রের ওপর দিয়ে যত ঝড়-তুফানই বয়ে যাক, আমাদের মতো ভোটারদের জীবন ষোল আনাই বৃথা।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন বড় বড় হোর্ডিংয়ে লিখছে, ‘নোটে ভোট নয়’। অথচ দেদার বিকোচ্ছে ভোট। আমরা গো-বেচারার দল না ঘরকা, না ঘাটকা। যুগ যুগ ধরে ভোট দিয়েই চলেছি। এখন আঙুলের ডগায় কালি লাগিয়ে সেলফি তুলছি। গণতন্ত্র আমাদেরকে কলুর বলদ বানিয়েছে। কেন? উত্তর জলবৎ তরলং। এটাই গণতন্ত্র। ওদের গায়ে গণতন্ত্রের নামাবলি, আর আম জনতার আদুল গা।

আরও পড়ুন:

গণতন্ত্রের গোড়ার গলদ হল সংখ্যাধিক্যের তত্ত্ব। সব দলই চেষ্টা করে ৫১-র ম্যাজিক ফিগার ছুঁয়ে যেন তেন প্রকারে ক্ষমতা দখল ও কুক্ষিগত করে রাখতে। এখানে যো জিতা, ওহী সিকান্দার। আমজনতা নিপাত যাক। এটা একটা গ্লোবাল কনস্পিরেসি। অধিকাংশ দেশে গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র চলছে রমরমিয়ে। আমাদের ভোটে জিতে মসনদে বসে আমাদের থেকেই নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে। এর থেকে পরিহাস ও পরিতাপ আর কী হতে পারে!
রাষ্ট্র যদিও কাগজে আঁকা নিছক মানচিত্র নয়। তবুও তারা ক্ষমতার অলিন্দে প্রবেশ করে ধরাকে সরা জ্ঞান করে। রাষ্ট্র এখন ধৃতরাষ্ট্রে পরিণত হয়েছে। একটি গাছ একটি প্রাণ হলেও, একজন নাগরিক কেবল একটা ভোটার। এই গণতন্ত্র ভাত দেওয়ার লায়েক নয়, কিল মারার গোঁসাই। সংখ্যাতত্ত্বের মাইনাস পয়েন্ট হল যোগ-বিয়োগ করে সহজেই হেরফের করা যায়। তাই সংখ্যাধিক্যের গণতন্ত্র স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয় না। সব মিলিয়ে বলা যায়, গণতন্ত্র আজ দশ চক্রে ভূত বা অন্তঃসারশূন্য হয়ে গিয়েছে। প্রায় ২০০টা দেশের মাথায় বসে অনন্তকাল ছড়ি ঘোরাচ্ছে আর কলকাঠি নাড়ছে কেবল ৫টা দেশ? বাকি দেশগুলো কি ভ্যারেন্ডা ভাজবে? নাকি ঘাস কাটবে? এ কেমন গণতন্ত্র?

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder