বন্যায় ভেঙে পড়া দুধিয়া ব্রিজ চালু হবে আজ থেকে মাত্র ১৬ দিনে সেতু পুনর্নির্মাণে পিডব্লিউডি-র প্রশংসায় মুখ্যমন্ত্রী
নতুন পয়গাম, কলকাতা:
সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা ও বিপুল ধসের জেরে ভেঙে পড়া দুধিয়া ব্রিজ ও সেই সংলগ্ন রাস্তা মেরামতের কাজ চলছে রীতিমত যুদ্ধকালীন তৎপরতায়। এই ব্রিজ মিরিক ও শিলিগুড়ির মধ্যে সেতুবন্ধন করে। কাল থেকেই এটা নতুন করে চালু হবে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতু ৭২ মিটার লম্বা এবং ৪ মিটার চওড়া হিউম পাইপ দিয়ে নির্মিত। উত্তরবঙ্গ তথা পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর ১০ অক্টেআবর থেকে পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে মাত্র ১৬ দিনের মধ্যে সম্পন্ন হল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৬৫ সালে নির্মিত এই দুধিয়া ব্রিজ পুনর্নির্মাণে দিন-রাত পরিশ্রম করে রীতিমত চ্যালেজ্ঞ নিয়ে কাজ করেছেন পিডব্লিউ বিভাগের কর্মীরা। পাশাপাশি এর বিকল্প আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য রাজ্য সরকার ৫৪ কেআটি টাকা বরাদ্দ করেছে।
আরও পড়ুন








