নিয়ম রক্ষার ম্যাচে পয়েন্ট নষ্ট করলো বাংলা
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: বুধবার সন্তোষ ট্রফিতে ড্র করলো বাংলা।ধেমাজি এর শিলাপথার স্টেডিয়াম তারা তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে। খেলার অন্তিম মুহূর্তে সুজিত সাঁধু সমতায় ফেরান বাংলাকে। বাংলার কোচ সঞ্জয় সেন ড্র নিয়ে বলেন- ‘এই মাঠে বাংলা প্রথম খেলছে। তামিলনাড়ু আগে দুটি ম্যাচ খেলেছে। তাই তারা একটু এগিয়ে ছিল। অবশ্য এটা অজুহাত নয়, প্রথমার্ধে তারা যথেষ্ট ভালো খেলেছে। চাপ স্বত্ত্বেও দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে বাংলা। সমতায় ফিরছে। শেষ পনের মিনিটে হয়তো এগিয়েও যেতে পারতো।’ যদিও এই ড্র পরের পর্বে যেতে কোন প্রভাব ফেলবে না। বাংলার পরের ম্যাচ শুক্রবার অসমের বিরুদ্ধে। এটাই গ্রুপ লিগের শেষ ম্যাচ।
আরও পড়ুন








