BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সিরিজের শেষ ম্যাচে নজরে সঞ্জু, নিউজিল্যান্ড পরখ করতে পারে ফিন অ্যালেনকে

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, সকাল ৭:৩২ | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৬, সকাল ৭:৩২

নতুন পয়গাম, স্টাফ রিপোর্টারঃ শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। সেই তাঁকেই কিনা ছেঁটে ফেলা হয়েছিল সঞ্জু স্যামসনকে। অথচ ভরসার মর্যাদা দিতে পারলেন না কেরলের এই উইকেট রক্ষক ব্যাটার। চলতি সিরিজে ৪টে ম্যাচে সর্বোচ্চ রান ২৪। এই আবহে শনিবার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ নিয়মরক্ষার হলেও,সঞ্জুর কাছে একপ্রকার ফাইনাল। এই ম্যাচ নিউজিল্যান্ডের কাছেও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। কারণ, ঠিক এক সপ্তাহ পর টি-২০ বিশ্বকাপ, আর তার আগে তারা পরখ করে নিতে চায় তাদের মারকুটে ব্যাটার ফিন অ্যালেনকে। এবারের বিশ্বকাপে ৭ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। মেগা আসরে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এটাই অন্তিম সুযোগ কোচ গৌতম গম্ভীরের সামনে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় দুটো চ্যালেঞ্জ হল ওপেনিং জুটি এবং চোট সমস্যা। বিশেষ করে সঞ্জু স্যামসনের ফর্ম।তাঁর ফুটওয়ার্কের গলদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সুনীল গাভাসকর। বিশ্বকাপের আগে তাঁর রানে ফেরাটা জরুরি। তাই ঘরের মাঠ তিরুবনন্তপুরমে আরও একবার সুযোগ পেতে পারেন সঞ্জু। সেক্ষেত্রে সম্ভবত ওপেনই করবেন। তিনি যদি পুনরায় ব্যর্থ হন, তাহলে বিশ্বকাপে অভিষেকের ওপেনিং পার্টনার হতে পারেন ঈশান কিষান। দুরন্ত ফর্মে ঝাড়খণ্ডের তরুণ বাঁ হাতি ব্যাটার। তবে চোটের কারণে গত ম্যাচে খেলেননি। শনিবার হয়তো নামবেন। না খেললে সুযোগ পেতে পারেন শ্রেয়স আয়ার। পুরো সিরিজে তাঁকে বসিয়ে রাখা হয়েছে ডাগ-আউটে।

আরও পড়ুন:

চলতি সিরিজে ভারতীয় দল অনেকটাই স্বস্তিতে ক্যাপ্টেন সূর্যকুমার ছন্দে ফেরায়। রায়পুরে ৮২ ও গুয়াহাটিতে করেছিলেন ৫৭ রান। দুই ইনিংসেই ছিলেন অপরাজিত। সিরিজের শেষ ম্যাচেও সূর্য জ্বলে ওঠার আপ্রাণ চেষ্টা করবেন। সেটা হলে কপালে দুঃখ রয়েছে কিউয়ি বোলারদের। ভারতের মিডল অর্ডার খুবই ঝাঁঝালো। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবেরা একক দক্ষতায় ম্যাচ জেতাতে পারেন। গত ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফেরার জন্য ব্যাটসম্যানদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ওয়াশিংটন সুন্দর,তিলক ভার্মা ফিট নন। তাঁদের ম্যাচ কন্ডিশনে ফিরতে সময় লাগবে। তবে চোট সারিয়ে শেষ ম্যাচে খেলতে পারেন অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে। কারণ, ওয়ান ডে’র পর টি-২০ সিরিজেও যথেষ্ট ধকল নিয়েছেন তিনি। পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হতে পারেন অর্শদীপ। স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে নিউজিল্যান্ডও। ওপেনিংয়ে কনওয়ের সঙ্গী হতে পারেন ফিন অ্যালেন। এছাড়া রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসের মতো মারকুটে ব্যাটার ভারতীয় বোলারদের উপর চাপ বাড়াবেন। মিডল অর্ডারে মার্ক চাপম্যানের সঙ্গে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার খুবই বিপজ্জনক কম্বিনেশন।চোট সারিয়ে ফিরতে পারেন ব্রেসওয়েল। দলে যোগ দিয়েছেন জেমস নিশাম। খেলতে পারেন তিনিও। ঈশ সোধি অতীতে এই মাঠে ভালো পারফর্ম করায় তাঁর সম্ভাবনাও থাকছে। পেস আক্রমণে নিউজিল্যান্ডের শক্তি আরও বাড়বে কাইল জেমিসন ফিরলে।তবে সমর্থকদের নজরে থাকবেন অবশ্যই সঞ্জু স্যামসন।আজ পা হড়কালেই বিশ্বকাপে ওপেনিংয়ে হয়তো ধোনি-রাজ্যের ঈশান কিষান।
আজ ৫ম টি-টোয়েন্টি।
ভারত বনাম নিউজিল্যান্ড।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সরাসরি সম্প্রচার।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder