জিতেই বিশ্বকাপের শেষ চারে যেতে চান বৈভবরা
নতুন পয়গাম ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তানের ছোটরা।যেখানে পাকিস্তানের জন্য মাস্ট উইন ম্যাচ।পক্ষান্তরে হারলেও সুযোগ থাকবে বৈভবদের সামনে।শুধু বড় ব্যবধানে না হারলেই হল।তবে ভারত-পাক লড়াই মানেই মর্যাদার লড়াই। সে বড়দের হোক বা ছোটদের। জিম্বাবুয়ের বুলাওয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজএই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ ঘিরে উন্মাদনা প্রবল। আয়ুষ,অভিজ্ঞানদের কাছে এই ম্যাচ আবার বদলার। ক’দিন আগেই ছোটদের এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে ১৯১ রানে দুরমুশ করেছিল পাকিস্তান। রবিবার সুপার সিক্সে তাই জিততে মরিয়া আয়ুষ মাত্রেরা। সেমি-ফাইনালে এদের মধ্যে উঠবে একটি মাত্র দল। তাই পাকিস্তানকে (৪ পয়েন্ট) ছিটকে দিয়ে শেষ চারে যোগ্যতা অর্জনের সুযোগও ভারতের (৬ পয়েন্ট) সামনে। অন্যদিকে, শেষ চারে উঠতে গেলে বৈভবদের বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। কারণ নেট রান-রেটে তারা অনেক পিছিয়ে।তবে পাকিস্তানকে হারিয়েই সেমিফাইনাল খেলতে চান ভারতের ছোটরা।








