ভেনেজুয়েলায় মার্কিন ড্রোন হামলা: মাদকবিরোধী অভিযানের নামে নতুন সংঘাতের আশঙ্কা
ভেনেজুয়েলার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের কথা নিশ্চিত করেছেন। মাদক পাচার রোধে গৃহীত 'অপারেশন সাউদার্ন স্পিয়ার'-এর আওতায় এই অভিযান চালানো হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে।
মার্কিন যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (ফাইল চিত্র)।
নতুন পয়গাম,কারাকাস, ৩০ ডিসেম্বর: ভেনেজুয়েলার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২৯ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের কথা নিশ্চিত করেছেন। মাদক পাচার রোধে গৃহীত ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর আওতায় এই অভিযান চালানো হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA) এই হামলায় নেতৃত্ব দিয়েছে। ভেনেজুয়েলার উপকূলে অবস্থিত একটি কৌশলগত ডক বা বন্দর এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, ওই স্থাপনাটি কুখ্যাত অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’ মাদক মজুত ও পাচারের জন্য ব্যবহার করছিল।

হামলায় লক্ষ্যবস্তু করা স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ওই এলাকায় কোনো লোকবল না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে মার্কিন ‘জলদস্যুতা’ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, মাদকের অজুহাতে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে এবং সরকার পরিবর্তনের চক্রান্ত করতে চাইছে।
গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। এই অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত অন্তত ৩০টি মাদকবাহী নৌযান ধ্বংস করেছে মার্কিন বাহিনী, যাতে ১০৭ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। এই অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত অন্তত ৩০টি মাদকবাহী নৌযান ধ্বংস করেছে মার্কিন বাহিনী, যাতে ১০৭ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
তবে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি এই ড্রোন হামলা এই অঞ্চলে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন








