নেতানিয়াহুকে গ্রেফতারে তুরস্কের পরোয়ানা
নতুন পয়গাম, আঙ্কারা:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুল আদালত থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। নেতানিয়াহু ছাড়া তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির প্রমুখ।

পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণ বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই পরোয়ানা জারির পর রবিবার এর নিন্দা জানিয়ে ইসরাইলের বিদেশমন্ত্রী গিদন সা-র এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ‘পিআর কৌশল’ ছাড়া কিছু নয়।








