গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলে গোবর্ধন ডাঙ্গা অঞ্চল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার নেতৃত্ব দেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘী ব্লক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল সাঈদ (বাবু), ইস্তিয়াক আহমেদ, মাসিবুল সেখ, আজহারুল সেখ, কামাল সেখ প্রমুখ নেতৃবৃন্দ ও কর্মীরা। সভায় সংগঠনের শক্তি বৃদ্ধি, কর্মীদের ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও শ্রমজীবী মানুষের জন্য নেওয়া পদক্ষেপগুলির কথা তুলে ধরেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও শ্রমিক স্বার্থরক্ষায় নেওয়া উদ্যোগগুলির প্রশংসা করা হয়। সভা থেকে কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানানো হয় এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর পতাকা তলে শ্রমিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়।








