বারাসতে তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক সম্মেলন
অতসী মণ্ডল, নতুন পয়গাম, বারাসাত
বারাসতের রবীন্দ্রভবনের প্রাঙ্গণে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের উদ্যোগে শিক্ষক সম্মেলন ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ হাজার শিক্ষক ও অধ্যাপক উপস্থিত ছিলেন। সম্মেলনে তৃণমূল কংগ্রেসের ২০২৬ সালের নির্বাচনে ফের সরকার গঠনের লক্ষ্যকে সামনে রেখে শপথ গ্রহণ করা হয়।
ডিপিএসসি-র চেয়ারম্যান দেবব্রত সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি হয়। সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে আমন্ত্রণ জানানো হলেও কিছু বিক্ষিপ্ত ঘটনার কারণে তাঁদের প্রবেশে সমস্যা হয়।
রাজ্য শিক্ষা সেলের চেয়ারম্যান ও WBCUPA-র রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু উপস্থিত থাকতে না পারায় অডিও বার্তায় শুভেচ্ছা জানান। সম্মেলনে মুখ্য বক্তব্য রাখেন WBCUPA-র রাজ্য সহ-সভাপতি অধ্যাপক মহীতোষ গায়েন, জেলা নেতৃত্ব অধ্যাপক সৌমি দাশসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ৪৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। রবীন্দ্রভবনের আসন পূর্ণ হয়ে যাওয়াতে প্রায় দেড় হাজার শিক্ষক গেটের বাইরে থেকে অনুষ্ঠানটি শোনেন ।








