আজ সাফ ফাইনাল; বাংলাদেশকে হারিয়ে কাপ ঘরে তুলতে মরিয়া ভারতের যুবরা
নিজস্ব প্রতিনিধি
সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল ম্যাচে শনিবার বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। দুটি দলই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারাও এবারের টুর্নামেন্টে জয়ের ছন্দে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলও। সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। জয়ের ছন্দে থেকে দুই ফাইনালিস্ট দল একে অপরের মুখোমুখি হবে শিরোপা জয়ের দৌড়ে। তবে সম্প্রতি সময়ে বয়স ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে যেভাবে ভারতীয় উদীয়মান ফুটবলাররা এগিয়ে যাচ্ছে তাতে করে একটু হলেও আত্মবিশ্বাসের ও মানসিক দৃঢ়তার দিক থেকে এগিয়ে থাকবে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারাও ছাড়বার পাত্র নয় বয়স ভিত্তিক এইসব টুর্নামেন্ট গুলিতে দক্ষিণ এশিয়ায় বেশ ভালো জায়গায় তারাও। ফলে মেগা ফাইনাল ম্যাচটি যে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস পূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। জয়ের ছন্দে থাকা দুটি দল চাইবে ফাইনাল ম্যাচের শিরোপা জিতে দেশে ফিরতে।
গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ছটায়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায়।








