আজ কাফা নেশনস কাপে মুখোমুখি ভারত বনাম তাজিকিস্তান
নতুন পয়গাম:
আজ থেকে শুরু হতে চলেছে তাজিকিস্তানের মাটিতে কাফা নেশনস কাপে। যেখানে আজ আয়োজক দেশ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত নটায়। এই গ্রুপে তাজাকিস্তানের পাশাপাশি ভারতের প্রতিপক্ষ ইরান ও আফগানিস্তান। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আটটি দল। এ গ্রুপে আছে কিরঘিজস্তান,ওমান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান। বি গ্রুপে আছে ভারত আফগানিস্তান ইরান ও স্বাগতিক তাজিকিস্তান। আজ টুর্নামেন্টে অপর ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামতে চলেছে আফগানিস্তান। অনেকদিন পর ভারতীয় ফুটবল দল আন্তর্জাতিক মঞ্চে কোন এক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আর সেখানে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান। বিদেশের মাটিতে যেমন ভারতীয় মেয়েরা এগিয়ে চলেছে প্রতিপক্ষের কাছ থেকে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সামনের দিকে আশা করা যায় ভারতীয় পুরুষ ফুটবল দল তারাও বিদেশের মাটিতে দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে টুর্নামেন্টে শিরোপা জয় করা।








