আজ আইএফএ শিল্ডে অভিযান শুরু ইস্টবেঙ্গলের,প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
তিন বছর পর শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। ১২৫ তম ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে আজ শ্রীনিধি ডেকানের বিপক্ষে কল্যাণী স্টেডিয়ামে মাঠে নামছে ইস্টবেঙ্গল। কিছুদিন আগে শেষ হওয়া এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার শুরু ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। যেখানে ইস্টবেঙ্গল এর আগে ২৯ বার এই শীল্ড জিতেছে। কয়েক বছর পর শুরু হওয়া এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে সুযোগ থাকছে নিজেদেরকে আরো একবার খেতাব জয় করার সুবর্ণ সুযোগ। যদিও প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ একদা আই লিগে বেশ দাপিয়ে খেলা শ্রীনিধি ডেকান। সাম্প্রতিক সময়ে তারা আই লিগে না খেলে বয়স ভিত্তিক খেলায় বেশ সাফল্য পেয়েছে। তাই এবারের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে তারা অনূর্ধ্ব তেইশ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ইস্ট বেঙ্গল তাদের পূর্ণ শক্তি দিয়ে প্রতিটি ম্যাচে জয় পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে। তবে ইস্টবেঙ্গল কোচ অস্কারে জানিয়েছেন, সুপার কাপের আগে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের কাছে প্রস্তুতির ম্যাচ। তবে তাদের মূল লক্ষ্য থাকবে শিরোপা জয় করা। ইস্টবেঙ্গল এই ম্যাচে খেলতে নেওয়ার আগে বেশ সতর্ক। দলে চোট আঘাত তেমন নেই। এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নক আউট থেকে বিদায় নিতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডেকে।অবশ্য ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের শিরোপা জয়ের মধ্য দিয়ে জয়ের ছন্দে ইস্টবেঙ্গল।সেই খেতাব জয়ী দলের কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার কে খেলতে দেখা যাবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে। কোচ অস্কার জানিয়েছে তারা পূর্ণ শক্তি নিয়ে প্রতিটি ম্যাচে মাঠে নামবে। এদিন আয়োজক আইএফএ জানিয়েছে এবারের চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে তিন লক্ষ টাকা। এছাড়া প্রতি ম্যাচে সেরা খেলোয়াড় পাবে দশ হাজার টাকা করে।
আজকের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়।








