‘বইঘর বার্তা’র ব্যতিক্রমী অনুষ্ঠান
সংবাদদাতা, দৈনিক নতুন পয়গাম:
গত ১৪ ডিসেম্বর ২০২৫ বারাসাত তিতুমীর সভাঘরে এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো সাহিত্যিক সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত ‘বইঘর বার্তা’র শ্রদ্ধাঘন অনুষ্ঠান। মূলতঃ বিথারী কে. পি. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক গোপাল চন্দ্র গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত হয়েছিল দিনব্যাপী সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় নির্ধারিত সূচির দিনব্যাপী অনুষ্ঠান।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যোতি ঘোষের সভাপতিত্বে, প্রধান অতিথি কবি ও ছড়াকার কাজী মুরশিদুল আরেফিন, বিশেষ অতিথি ক্রমে প্রয়াত গোপাল চন্দ্র গোস্বামীর স্ত্রী কৃষ্ণা গোস্বামী, শিপ্রা বেগম, আঞ্জু বানু, বৈদ্যনাথ চক্রবর্তী, সুবীর কুমার পাল, কৃষ্ণপদ দে, প্রদীপ্ত ভট্টাচার্য, প্রবোধ কুমার সরকার ও আব্দুল জলিলের উপস্থিতিতে প্রয়াত গোপাল চন্দ্র গোস্বামী সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণের আন্তরিক আলোচনায় ভাবগম্ভীর হয়ে ওঠে তিতুমীর সভাঘর। সমাজের প্রতি নিবেদিত প্রাণ প্রয়াত ওই শিক্ষকের স্মৃতি তর্পণ কে উপলক্ষ করেই মঞ্চাসীন অতিথিরা সমবেতভাবে প্রকাশ করেন বইঘর বার্তার বিশেষ কবিতা সংকলন।
অনুষ্ঠানের মানের সাথে সাজুয্য রেখে বিভিন্ন শিল্পীর পরিবেশিত একগুচ্ছ সংগীত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। সংগীত পরিবেশন করেন শিল্পী সংঘ মিত্রা গোস্বামী, রিফাহ তামান্নাহ, তুহিনা হক, সোনালী ইসলাম ও মৌসুমী হোসেন।
এদিন বইঘরের তরফে কয়েকজন কবি সাহিত্যিক এবং সমাজ সেবক কে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হন জ্যোতি ঘোষ, কাজী মুরশিদুল আরেফিন, বৈদ্যনাথ চক্রবর্তী, শিপ্রা বেগম, সুবীর কুমার পাল, ও আঞ্জু বানু।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের পর্বটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। কবিতা পাঠ করেন মফিজুর রহমান, রক্তিম ইসলাম, সোহরাব হোসেন, আলমগীর রাহমান, সেখ আব্দুল মান্নান, সহিদুল ইসলাম, কৃষ্ণ পদ দে, রাজেশ সরকার, ফিরোজা বেগম, মুসা হক, সাইরুল ইসলাম, রাজেশ সরকার, সেলিমা বিবি, জাকির হোসেন, সহিদ বিশ্বাস, মহ: মফিজুল ইসলাম ও মহীউদ্দীন মন্ডল ।
এদিনের এই দিনব্যাপী ব্যাতিক্রমী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট কবি বাচিক শিল্পী হাশিম আব্দুল হালিম (মুকুল) ও তুহিনা হক (রুনু)।
‘উই স্যাল ওভার কাম সাম ডে’ জনপ্রিয় সমবেত সংগীতের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হয় দিনব্যাপী সুচিন্তিত, সুপরিকল্পিত অনুষ্ঠানের।








