ট্রেন দুর্ঘটনায় মৃত রাজমিস্ত্রির পরিবারের পাশে সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো এক রাজমিস্ত্রির পরিবারের পাশে দাঁড়ালেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান।
গত ২৩ অক্টোবর মনিগ্রাম স্টেশন থেকে ট্রেনে করে কাজে যাচ্ছিলেন সাগরদিঘীর বলরামবাটি গ্রামের বাসিন্দা তোতন মণ্ডল (৪০)। পথে অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সাতদিনের চিকিৎসার পর ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
পরিবারে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান। তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন, আর্থিক সহায়তা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন








