বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ
নতুন পয়গাম ডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচেই হতাশা গ্রাস করলো সমর্থকদের।বৃষ্টির কবলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও এক বলও খেলা হল না।
বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ। গ্রুপ ২-এ তাই পয়েন্ট ভাগাভাগি হল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।এদিন টসে জিতে ব্যাটিং নেন পাক ক্যাপ্টেন সালমান আগা। প্রথম এগারোয় খাওয়াজা নাফের জায়গায় এসেছিলেন ফখর জামান। নিউজিল্যান্ড দলে আবার তিনটি পরিবর্তন হয়েছিল। পেটের সমস্যায় কানাডার বিরুদ্ধে খেলেননি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। তিনি ছাড়াও প্রথম এগারোয় আসেন লকি ফার্গুসন ও ঈশ সোধি। কিন্তু খেলা আর শুরু হয়নি। টসের পরই অঝোর ধারায় নামে বৃষ্টি। এবার পাকিস্তানের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ইংল্যান্ড।যদিও সেদিন আর বৃষ্টির ভ্রুকুটি নেই।
আরও পড়ুন








