জেতা ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, কোনরকমে ম্যাচ জিতলো পাকিস্তান
নতুন পয়গাম ডেস্ক: একটা সময় স্কোর ছিল ৯৮-২ সেখান থেকে ১১৪-৭ হয়ে যায়। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে, পূর্ণ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে এসে নিজেদের প্রথম ম্যাচেই নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ নামের উদাহরণ প্রতিষ্ঠা করতে যাচ্ছিলো পাকিস্তান। বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে নেদারল্যান্ডসের দেওয়া মাত্র ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫৪ বলে ৫০ রান লাগতো হাতে ৮ উইকেট! সেই ম্যাচে শেষ ১২ বল অর্থাৎ ২ ওভারে লাগতো ২৯ রান! ওভারপ্রতি ১৪.৫! হাতে ৩ উইকেট! এ যাত্রায় পাকিস্তানকে বাঁচিয়ে দিলেন ফাহিম আশরাফ। ১৯ তম ওভারে ফাহিম তুলে নেন ২৪ রান!এই ওভারের দ্বিতীয় বলে ক্যাচ পড়ে ফাহিমের।সেটাই মূলত টার্নিং পয়েন্ট হয়ে যায়। ফলস্বরূপ, উদ্ধোধনী ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে বাবর,উসমানদের ব্যাটিং চিন্তায় রাখবে পাকিস্তানকে।
আরও পড়ুন








