ভারতীয় ফুটবলে শুরু খালিদ-যুগ
নতুন পয়গাম: নেই একঝাঁক তারকা ফুটবলার।দায়িত্ব নিয়েই ফিরিয়ে এনেছেন সমালোচিত গুরপ্রীত সান্ধুকে।বাদ দিয়েছেন একমাত্র ভরসাযোগ্য স্ট্রাইকার সুনীল ছেত্রীকে।হারলে সমালোচনার ঝড় বয়ে যেত।কিন্তু একগুঁয়ে খালিদ জামিল এসব পাত্তা দেননি।ফলে ১৭ বছর পর আবার তাজিকিস্তানকে হারালো ভারত। কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে ২৭ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ২-১ পরাজিত করল ভারত!
গোল করেছেন আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্গান। অপরদিকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে (২-১ এগিয়ে থাকা অবস্থায়) পেনাল্টি সেভ করেছেন আগের কোচের জমানায় বাদ পড়া কিপার গুরপ্রীত সিং সান্ধু!
একটা তরুণ ভারতীয় দল এবং নতুন কোচের জন্য বেশ ভালই শুরু বলা যেতে পারে। আগামী পয়লা সেপ্টেম্বর শক্তিশালী ইরানের বিপক্ষে নামছে ভারত।
আরও পড়ুন








