বাড়ি ফিরছে দলমার দামালরা
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
শতদিনের ভ্রমণ শেষ করে এবার বাড়ি ফেরার পথে দলমার দামালের দল। এবার বাঁকুড়া উত্তর বন বিভাগের জঙ্গল থেকে দলমার দামালদের ফেরানো র উদ্যোগ নিল বনদপ্তর। সোমবার দুপুরের পর থেকে প্রশিক্ষিত হুলা পার্টির সাহায্য নিয়ে বড়জোড়া রেঞ্জের সাহারজোড়ার জঙ্গল থেকে ৫৮ থেকে ৬৩ টির একটি দলকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বনদপ্তর সূত্রে জানাগেছে প্রায় তিন মাসের বেশী কিছু সময় বড়জোড়া রেঞ্জ এলাকায় এই হাতি গুলি অবস্থান করছিল। এবার তাদের সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত সাহারজোড়ার জঙ্গল থেকে পাবয়া হয়ে শালী নদী পেরিয়ে বেলিয়াতোড়, পাঁচাল, সোনামুখী, বিষ্ণুপুর বনাঞ্চল হয়ে মেদিনীপুর রেঞ্জ এলাকায় হাতির দলটিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ।
এদিন হাতির দলটিকে সরিয়ে ফেলার খবর পেয়েই সাহারজোড়া, মুক্তাতোড়, দেজুড়ি, শালুকা, বেলেশোলা সহ বেশ কিছু গ্রামের মানুষ ভীড় করেন। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করে প্রশাসন। ছিলেন বনদপ্তরের শীর্ষ আধিকারিকেরাও।
বড়জোড়া রেঞ্জের রেঞ্জার সৈয়দ সফিউর রহমান জানান হাতির দলটি প্রায় ১০০ দিনের মত বড়জোড়া রেঞ্জের সহরজোড়া জঙ্গলে অবস্থান করছিল।








