মিস ইউনিভার্সে প্রথম আরব-সুন্দরী, আর কত নীচে নামবে শায়খরা?
নতুন পয়গাম, দুবাই, ৬ অক্টোবর:
সংযুক্ত আরব আমিরাত থেকে এই প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন এক তরুণী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহাম্মদ জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অবশেষে কয়েক’শ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সম্প্রতি মিস ইউনিভার্স ইউএই-২০২৫ নির্বাচিত হয়েছেন। আগামী মাসে থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করা মরিয়ম মোহাম্মদ বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দিয়েছে। আমি সেসব নারীর কণ্ঠস্বর হতে চাই, যাঁরা উচ্চাকাঙ্ক্ষী ও কৌতূহলী। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, অনেক কিছুর ওপর এর প্রভাব রয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক মরিয়মের লক্ষ্য দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা, নারীর ক্ষমতায়ন, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করা। তবে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীর্যক মন্তব্য দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, সুন্দরী প্রতিযোগিতায় যেভাবে নারীদেহ প্রদর্শনী করা হয় এবং তার আছে বাছাই প্রক্রিয়া যেভাবে হয়, তাতে আর নারীদের সতীত্ব বলে কিছু অবশিষ্ট থাকে না। তবুও মরিয়ম আত্মবিশ্বাসী। তার মানে হল তিনি পশ্চিমা অশ্লীল ও অপসংস্কৃতির বাহক। পাশাপাশি সংযুক্ত আরব আমীরশাহী সরকারকে বিঁধে নেটিজেনদের প্রশ্ন, আর কত নীচে নামবে শায়খরা?








