চন্দননগরের মেরীর মাঠে শুরু হল পঞ্চম বর্ষের সৃষ্টিশ্রী মেলা
আব্দুল গফফার, নতুন পয়গাম হুগলিঃ
হুগলি জেলায় পাঁচ লক্ষ স্বয়ম্ভর গোষ্ঠীর সৃষ্টিশীল মহিলারা রয়েছেন যাঁরা পঞ্চাশ হাজার স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করে বিভিন্ন পন্যদ্রব্য উৎপাদন করে চলেছে। এই সকল মহিলাদের সৃষ্টিকে যাতে সাধারণ মানুষের কাছে বাজারজাত করা যায় তার জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে হুগলি জেলা গ্রামীণ জীবিকা মিশন প্রতি বছর সৃষ্টিশ্রী মেলার আয়োজন করে থাকে। মিশনের আওতাধীন আনন্দধারা প্রকল্পে চন্দননগর মেরীর মাঠে এবছরও এই মেলার আয়োজন করেছে হুগলি জেলা গ্রামীণ জীবিকা মিশন। বৃহস্পতিবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পঞ্চম বর্ষের সৃষ্টিশীল মেলা প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দশদিনের এই মেলায় সরকারী এবং বেসরকারী মিলিয়ে মোট ৭৫ টি স্টল করা হয়েছে বলে জানা গেছে। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি’র শাসক খুরশিদ আলম কাদরী, হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্ন ঋণ , হুগলি জিলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দনগর পুর নিগমের মহানাগররিক রাম চক্রবর্তী, উপ-মহানাগরিক অমিত আগরওয়াল প্রমুখ।








