নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুর:
দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার নিখোঁজ এক ব্যক্তির দেহ। মৃতের নাম ফিরোজ লস্কর।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুর থানার মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার বছর ২৯ এর ফিরোজ লস্কর। সোমবার রাতে বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজের ডায়েরি করে। মঙ্গলবার সকালেই বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আকনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ।আর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে। সূত্রের খবর ফিরোজ সোনারপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হকারি করতো। ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ।মৃতদেহ এদিনই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।খুন না দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।পরিবারের অভিযোগ, রবিবার সকালে কাজে বেরিয়েছিল ফিরোজ। তারপর দুপুরে ফোন করে জানায় দেরিতে ফিরবে। আফতাব বলে এক বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে গিয়েছিল। বিকালের পরে আর তাঁর ফোনে যোগাযোগ করা যায়নি। আফতাব পরে জানিয়েছে ও ছেড়ে দিয়ে চলে এসেছে। মদ্যপানের জন্য গিয়েছিল।পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে ফিরোজ কে। আফতাব কে ধরলে সব জানা যাবে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।








