চা বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, বানারহাট:
চা বাগানে কাজে যোগ দিতে গিয়ে চিতাবাঘের মৃতদেহ দেখে চমকে উঠেন বাগান শ্রমিকরা। ঘটনাটি গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনের। শ্রমিকরা দেখতে পান বাগানের নালায় পড়ে রয়েছে এক মাঝ বয়সী চিতাবাঘের দেহ।
তৎক্ষণাৎ তারা খবর দেন বাগানের সহকারী ম্যানেজারকে। সহকারী ম্যানেজারের বাংলো সংলগ্ন এলাকা থেকেই দেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা।বন কর্মীরা এসে চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে।
চিতাবাঘটির মৃত্যু কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন রেঞ্জের আধিকারিক।
আরও পড়ুন








