মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালী’ উপহার তুলে দিল কাবিলপুরের ইমাম ফাইজুদ্দিনের হাতে
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ‘উন্নয়নের পাঁচালী’ উপহার তুলে দেওয়া হলো স্থানীয় ইমাম ফাইজুদ্দিন সাহেবের হাতে। রবিবার দুপুরে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইমাম ফাইজুদ্দিনের বাড়িতে পৌঁছায় এবং তাঁর হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো এই উপহারটি তুলে দেয়। প্রতিনিধি দল জানায়, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনমুখী প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিদের হাতে ‘উন্নয়নের পাঁচালী’ উপহার তুলে দেওয়ার মাধ্যমে সরকারের কাজের বিবরণ তুলে ধরা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই উপহার পেয়ে অত্যন্ত খুশি ইমাম ফাইজুদ্দিন সাহেব। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজ্যের উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার বার্তাও দেন। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।








