রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত
সেখ মহম্মদ ইমরান
নতুন পয়গাম, কলকাতা, ৬ সেপ্টেম্বর : আজ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রকাশিত হলো ‘রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা’। অনুষ্ঠানের সূচনা হয় মোড়ক উন্মোচনের মাধ্যমে। শারদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি নৃপেন চক্রবর্তী, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা, প্রখ্যাত কবি রামকিশোর ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক হরেন্দ্রনাথ সিং, ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, কবি রঞ্জন গাঙ্গুলী প্রমুখ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে ২৫ জন কবি তাঁদের কবিতা পাঠের মাধ্যমে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। সভাপতির আসন অলঙ্কৃত করেন ডঃ শান্তনু পাণ্ডা। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কবি মৃত্যুঞ্জয় জানা ড: বর্ণালি চক্রবর্তী এবং ডঃ রুবি আদক।
অনুষ্ঠানের পরিবেশ ছিল সাহিত্য, কবিতা ও সংস্কৃতির মিলনমেলা। রঘুবংশ পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, শারদ সংখ্যায় এবারের সাহিত্যিক বৈচিত্র্য পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হবে।








