আজ থেকে শুরু হকি এশিয়া কাপ, চীনের বিপক্ষে মাঠে নামছে ভারত
আজ থেকে শুরু হকি এশিয়া কাপ, চীনের বিপক্ষে মাঠে নামছে ভারত
নতুন পয়গাম: আজ থেকে শুরু হতে চলেছে বিহারের রাজগিরে হকি এশিয়া কাপের লড়াই। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আটটি দল। দলগুলি হল আয়োজক দেশ ভারত, মালয়েশিয়া, বাংলাদেশ, কোরিয়া,চাইনিজ তাইপে, জাপান, কাজাকিস্তান ও চীন। এবারের আসরে এ গ্রুপে স্বাগতিক ভারত , চীন, জাপান ও কাজাকিস্তান। বি গ্রুপে মালয়েশিয়া, বাংলাদেশ, কোরিয়া ও চাইনিজ তাইপে। আজ ভারতীয় হকি দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে যেখানে প্রতিপক্ষ চীন। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। এছাড়া আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ টুর্নামেন্টের প্রথম দিনে। যেখানে কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে চাইনিজ তাইপে ও জাপানের বিপক্ষে মাঠে নামতে চলেছে কাজাকিস্তান। সব মিলিয়ে কোথাও যেন একটা হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস লড়াই দেখতে চলেছে ক্রীড়া প্রেমী মানুষ যেখানে থাকবে হকিতে এশিয়ার সেরা হওয়ার দুরন্ত লড়াই।








