রসুলপুর মুনাযযাম মক্তবের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন পয়গাম, বাঁকুড়া: বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের অন্তর্গত রসুলপুর জামে মসজিদ প্রাঙ্গণে গত ২ ফেব্রুয়ারি রসুলপুর মুনাযযাম মক্তবের বার্ষিক পরীক্ষা ও ফলাফল ঘোষণা উপলক্ষে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। দ্বীন ইসলামের প্রাথমিক শিক্ষার আবশ্যিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এই মক্তবে শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষার ফলাফলের উপর পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হয়।
সন্ধ্যাকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্তবের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, সহ-শিক্ষক হাফিজ মোরসালিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুখতার, হাফিজ রিজাউল, হাফিজ আবু জাফর, মাস্টার হারুন সাহেব-সহ আরও অনেকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের কুরআন মাজিদ তেলাওয়াত, হামদ, নাত পরিবেশন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামী কবিতা আবৃত্তি। কুরআন মাজিদ পাঠ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।








