হঠাৎ ভাঙলো নদীর ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ার একাধিক গ্রামের
তৌসিফ আহম্মেদ
নতুন পয়গাম, বাঁকুড়া:
জেলায় নিম্নচাপের বৃষ্টিতে ফুসছিল বেশ কয়েকটি নদীর জল। ফলে জেলার অন্যতম শালি নদির উপর এই ব্রিজ ছিলে বেশ কয়েকদিন জলের তলায়। বন্যাবস্থা স্বাভাবিক হবার সাথে সাথে এই নদীর জলস্রোত হয়েছিল অনেকটাই স্বাভাবিক। তবে তাতে কি, এর মধ্যেই ঘটল ব্যাঘাত! স্বাভাবিক অবস্থায় নদীর জলের প্রবাহের মধ্যেই ভেঙে পড়লো এই ব্রিজ। বড়জোড়া ব্লকের রাওতোড়া ভৈরবডাঙ্গা সহ অন্যান্য গ্রামে যাওয়ার মাঝে শালী নদীর উপর গুরুত্বপূর্ণ ব্রিজ। যা আশেপাশের ২৫ থেকে ৩০ টি গ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম। আজ শুক্রবার দুপুরে ওই এলাকার সাধারণ মানুষ দেখতে পায় ওভারব্রিজ তাশের ঘরের মতো ভেঙ্গে পড়েছে। এই খবর জানাজানি হতেই ভাঙ্গা ব্রিজের কাছে ভিড় জমান সাধারণ মানুষ। আসে পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে খবর বাম আমলে তৈরি হওয়া এই
ব্রিজের বেহাল অবস্থা থাকা সত্বেও হয়নি রক্ষণাবেক্ষণ বা পরিকাঠামোগত পরীক্ষা। তাই হঠাৎ করেই এই পরিণতি। স্থানীয় সাধারণ মানুষের মতে এই ব্রিজ তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। নিত্যদিন আশেপাশে
এলাকার সাধারণ মানুষকে বাঁকুড়া শহরে চিকিৎসার জন্য হোক বা সরকারি বিভিন্ন পরিষেবার যেতে হয় এই ওভার ব্রিজ দিয়েই। তাই এই ব্রিজ ভেঙে যাওয়ায় রীতিমতো চিন্তায় এলাকাবাসী। এই দিন বিকেল নাগাদ ওই ভাঙ্গা ওভারব্রিজ
দেখতে আসেন বর্জ্যরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি। তিনি বলেন এর আগেও এই সেতু কিছুটা ভেঙ্গেছিল, তবে এবার একেবারে ভেঙ্গে পড়ায় এলাকার সাধারণ মানুষের সমস্যা হবে বলে স্বীকার করেন।








