বাঁকুড়ায় ট্রাক উল্টে অবরুদ্ধ রাজ্য সড়ক
তৌসিফ আহম্মেদ
নতুন পয়গাম, বাঁকুড়া:
বিয়ার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা মেরে উল্টে পড়ায় বিপত্তি ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার তাঁতিপুকুরের কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির সিঙ্গুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল এক্সাইস দফতরের বিয়ার বোঝাই ট্রাকটি। তাঁতিপুকুর জঙ্গল পেরোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁদিকে থাকা বড় বড় শালগাছে ধাক্কা মেরে ট্রাকটি উল্টে যায়।
ঘটনার পর চালক ও খালাসি পলাতক। প্রায় ১০টি শালগাছ ক্ষতিগ্রস্ত ও পড়ে যাওয়ায় রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। পরে পুলিশ ও বনদফতরের কর্মীরা গাছ সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।
আরও পড়ুন








