জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি
নতুন পয়গাম: শেষ হলো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যেখানে জামশেদপুরের জি আরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে মুখোমুখি হয় জামশেদপুর বনাম ডায়মন্ড হারবার এফসি। জামশেদপুর কে তাদের ঘরের মাঠে হারিয়ে নকআউট এই ম্যাচে দুর্দান্ত জয় পেল প্রথমবার খেলতে নামা ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচে জয়ের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ডায়মন্ড হারবার এফসি। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ডায়মন্ড হারবার এফসি ২-০ জামশেদপুর এফসি। এই ম্যাচে ডায়মন্ড হারবার এফসির হয়ে ম্যাচের ৪ ও ৪০ মিনিটে রুয়াতকিমা জোড়া গোল করে। এই জোড়া গোলের সুবাদে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি। ছাড়বার পাত্র ছিল না জামসেদপুর এফসি তারাও গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার খেলতে নামা ডায়মন্ড হারবার এফসি গ্রুপ পর্বের ম্যাচে একটি মাত্র ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল। আর বাকি ম্যাচ গুলি জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এবার নক আউট ম্যাচে জামশেদপুর কে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিল ডায়মন্ড হারবার এফসি। সবমিলিয়ে এই ম্যাচে জয়ের পাশাপাশি কোথাও যেন ইতিহাস রচনা করে শিরোপা জয়ের একেবারে কাছে চলে গেল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচ জয়ের নায়ক রুয়াতকিমা।








