করোনার থেকে ভয়াবহ বার্ড ফ্লু, আশঙ্কা বিজ্ঞানীদের
নতুন পয়গাম, প্যারিস:
বন্য পাখি, খামারের পোলট্রি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড-ফ্লু ভাইরাস যদি মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর মতো অভিযোজিত হয়, তাহলে এটি কোভিড অতিমারির চেয়েও ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রান্ত সংক্রমণ কেন্দ্রের ডিরেক্টর ড. মেরি অ্যান রামেক্স ভেলটি বলেন, আমাদের আশঙ্কা হল, ভাইরাসটি স্তন্যপায়ী বিশেষ করে মানুষের দেহে অভিযোজিত হয়ে সংক্রমণ ঘটাতে পারে। এটা হলে কোভিড অতিমারির থেকেও ভয়াবহ হবে।
তিনি বলেন, বার্ড-ফ্লু মহামারি সম্ভবত বেশ গুরুতর হবে। সম্ভবত আমরা যে কোভিড মহামারি দেখেছি, তার চেয়েও বেশি। উচ্চ মাত্রায় সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বা বার্ড ফ্লুর কারণে গত কয়েক বছরে কোটি কোটি পাখি ও মুরগি নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করেছে এবং মূল্যবৃদ্ধি ঘটিয়েছে।








