রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল
নতুন পয়গাম, মস্কো, ৭ সেপ্টেম্বর:
রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ক্যানসারের ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। সংশ্লিষ্ট রুশ সংস্থার প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা একথা জানান। নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে সহায়তা করে। এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে, যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।
পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে ভাল ফলাফল হল, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে, বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে। এই ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে গবেষকদের দাবি।
আরও পড়ুন








